শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | ‘পুষ্পা’র বিপরীতে এবার প্রিয়াঙ্কা? ‘কৃষ ৪’ নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন হৃতিক

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৬ এপ্রিল ২০২৫ ১৯ : ৪০Rahul Majumder

সংবাদসংস্থা মুম্বই: 

 

‘পুষ্পা’র বিপরীতে প্রিয়াঙ্কা?

খবর, দক্ষিণের ছবি তারকা আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি একসঙ্গে কাজ করছেন নতুন এক ছবিতে, যার নাম হতে চলেছে ‘প্যারালাল ইউনিভার্স’। প্রযোজনায় রয়েছে সান পিকচার্স। চলছে গুঞ্জন—এই ছবিতে আল্লুর বিপরীতে নায়িকার চরিত্রে দেখা যেতে পারে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস-কে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ছবির প্লট বা শ্যুটিংয়ের টাইমলাইন নিয়ে বিস্তারিত কিছু না জানা গেলেও, এখন থেকেই ছবিটি ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।


অজানা বিনোদ

এক সাক্ষাৎকারে মা আনন্দ শীলা প্রকাশ্যে আনলেন সেই 'সত্যি', যা বিনোদ খান্নার ওশোর আশ্রমমুখী হওয়ার নেপথ্যে লুকিয়ে ছিল। রাজনীশপুরমে পৌঁছনোর সময় বিনোদ খান্না আর কোনও সুপারস্টার ছিলেন না—শীলার চোখে তিনি ছিলেন কেবল আরেকজন সন্ন্যাসী। বরং শীলার মতে, তখন বিনোদের তুলনায় তিনি নিজেই ছিলেন ‘বড় সেলিব্রিটি’।

বিনোদ খান্নাকে নিয়ে কথা বলতে গিয়ে শীলা জানান, নাম, যশ, অর্থ—সবকিছু থাকা সত্ত্বেও বিনোদ খান্না ভিতরে ভিতরে লড়াই করছিলেন গভীর এক বিষণ্ণতা ও মদ্যপানের অভ্যাসের সঙ্গে। শীলার কথায়, "সব ছিল ওঁর কাছে, কিন্তু তিনি সুখী ছিলেন না। তার উপর ছিল মদ্যপান... খারাপ কম্বিনেশন—অসন্তুষ্টি আর মদ।" তিনি আরও জানান, বিনোদ খন্নার সঙ্গে কখনও ব্যক্তিগত সমস্যাগুলি নিয়ে সরাসরি আলোচনা করেননি, তবে তাঁর ধারণা, দাম্পত্য জীবনের টানাপড়েনই হয়তো বিনোদ খান্নাকে সব ছেড়ে আধ্যাত্মিক পথ বেছে নিতে বাধ্য করেছিল।

 

“বিবাহজনিত সমস্যা খুবই সাধারণ, কিন্তু সেটাই কাউকে গড়তেও পারে, আবার ভেঙেও দিতে পারে। আমার মনে হয়, সেটাই ছিল ওঁর লড়াই... যদিও আমি কখনও জিজ্ঞেস করিনি। ” 


‘কৃষ ৪’ নিয়ে নার্ভাস হৃতিক 

বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে শ্যুটিং ফ্লোরে যেতে চলেছে ‘কৃষ ৪’, আর সঙ্গে থাকছে এক বড় চমক! এবার শুধু সুপারহিরো নন, এই ছবির পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন হৃতিক রোশন। সম্প্রতি, জর্জিয়ার আটলান্টায় এক অনুষ্ঠানে নিজের পরিচালনায় আসা নিয়ে প্রথমবার মুখ খুললেন হৃতিক। জানালেন, কতটা নার্ভাস অনুভব করছেন তিনি—“আমি ভীষণ নার্ভাস। যতটা সম্ভব উৎসাহ দরকার আমার,”— এই খোলামেলা স্বীকারোক্তিতে দর্শকদের থেকে ওঠে জোর গর্জন ও হাততালি।

 

 

ভক্তদের উচ্ছ্বাসে স্পষ্ট ছিল ভালবাসার শক্তি কতটা, আর সেটা অনুভব করেই হৃতিক হেসে বলেন, “আমি এই ভালবাসা নিয়ে ফিরব।” তাঁর কথায় ধরা পড়ল এই নতুন দায়িত্ব নিয়ে যেমন উত্তেজনা, তেমনই চাপও রয়েছে। তবে হৃতিকের আত্মবিশ্বাস বলছে, ‘কৃষ’ ফ্র্যাঞ্চাইজির এই অধ্যায় হতে চলেছে সবচেয়ে সাহসী এবং ভিন্ন স্বাদে ভরপুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া