শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৬ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগেই হারিয়েছেন মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে। এবার মায়ের স্মৃতিকে আঁকড়ে মেয়েকে নিয়ে নতুন পথচলা শুরু করলেন কনীনিকা বন্দোপাধ্যায়। শুরুর কোনও বয়স হয় না, এমনটাই মনে করেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তাই বাড়ি ও বাইরের সব দায়িত্ব সামলে এবার নতুন পরিচিতি নিয়ে সকলের সামনে হাজির হচ্ছেন তিনি।
মা ও মেয়ের যুগলবন্দিকে আরও সুন্দর করে সাজাতে কনীনিকা নিয়ে এলেন তাঁর নিজস্ব পোশাকের সংস্থা 'কনী অ্যান্ড কিয়া'। মেয়ের নামের সঙ্গে নিজের নাম মিলিয়ে সংস্থার নামকরণ করেছেন তিনি নিজেই। কনীনিকার কথায়, “আসলে ও জন্মবার পর থেকেই এই পাঁচ বছরে আমরা মা মেয়ে প্রায় একই রকমের পোশাক পরে অনেক ফটোশুট করেছি, বহু মানুষ যা দেখে প্রশংসা করেছেন, সেই পোশাকের সম্বন্ধে জানতে চেয়েছেন। তাই মা এবং মেয়ের এই বন্ডিং স্ট্রং করতেই এই ভাবনা প্রথম মাথায় আসে। যদিও আমার কাপড়ের ব্যবসা করার চিন্তাভাবনা কখনই ছিল না, তবে একজনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে শুরু করি। পরে সেই মহিলা আমাকে ভুল বুঝতে শুরু করেন নানা কারণে, তাই আমি নিজেই সরে আসি।”
“মাত্র এক মাসের মধ্যেই সবরকম ভাবনা চিন্তা করে এ নতুন ব্যবসা শুরু করলাম, তবে খুব বেশি আয়ের কথা মাথায় রেখে এই যাত্রা শুরু করিনি। আসলে আমি নিজে কন্যাসন্তান খুব ভালবাসি...সব সময় ভাবতাম আমার মেয়ে হলে আমি তাকে খুব সাজিয়ে গুছিয়ে রাখব। এমনকি মায়ের পোশাক পড়তে খুব ভালবাসি। আমার যখন কাজ থেকে ফিরতে দেরি হয়, তখন এসে দেখি কিয়া আমার কোনও জামা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে... কারণ সেই পোশাকে মায়ের গন্ধ থাকে, স্পর্শ থাকে। তাই মা-মেয়ের সম্পর্কটা আরও সুন্দর করতে, রঙিন করতেই আমার এই ভাবনা। অনেক আগে থেকে ভাবনা চিন্তা করেছি এমনটা নয়, মাত্র কয়েক দিনের মধ্যেই এই কাজ শুরু করলাম।”
আপাতত এই নতুন ব্যবসা নিজেই একাহাতে সামলানোর চেষ্টা করছেন কনীনিকা। তবে পাশাপাশি সমাজমাধ্যমে তাঁর করা একটি পোস্ট সবার নজর কেড়েছে।
কিছুদিন আগেই মা কল্পনা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন কনীনিকা। সে প্রসঙ্গ উচ্চারণ না করেও সেই রেশ বজায় রেখে অল্প কথায় অভিনেত্রী জানিয়েছেন, সমাজমাধ্যমে তাঁর অ্যাকাউন্টটি সামলায় তাঁর মিডিয়া টিম। যেসব পোস্ট করতে হচ্ছে তার অধিকাংশই আগে থেকে পরিকল্পনা মাফিক হচ্ছে অথবা পেশাদারিত্বের ক্ষেত্রে করা হচ্ছে। এইসব পোস্টের সঙ্গে তাঁর এইমুহূর্তের মন-মেজাজের আবহাওয়ার কোনও মিল নেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি