মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ এপ্রিল ২০২৫ ১৫ : ৩৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: সার্থকের হাত ধরে মুখোপাধ্যায় বাড়িতে পা দিয়েছে শোলক। বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তির শেষ নেই। শোলকের বিরুদ্ধে চলছে নানা চক্রান্ত। এবার নিজের হাতের কাজ মেলায় প্রদর্শন করবে বলে ঠিক করে শোলক। কিন্তু সেখানে কোন বাধার মুখোমুখি হবে সে? জানতে আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল এনটি ওয়ান স্টুডিওতে, সান বাংলার 'শোলক সারি' ধারাবাহিকের শুটিং ফ্লোরে।
শ্বশুরবাড়িই বিপদের আখড়া
ফ্লোরে ঢুকতেই দেখি নায়কের প্যাক আপ! এরপর একটি অনুষ্ঠানে যোগ দেবেন পর্দার 'সার্থক' ওরফে ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তাই একটু তাড়াহুড়োয় আছেন তিনি। এর মধ্যেই হাতে দইয়ের ভাঁড় নিয়ে এল 'শোলক' ওরফে সুকন্যা চক্রবর্তী। গরমের দাবদাহে ইতিমধ্যেই নাজেহাল দশা সবার। তাই দুপুরের খাবারের শেষ পাতে না হলেও বিকেল গড়াতেই এক ভাঁড় মিষ্টি দই যেন মুখে হাসি ফোটাল নায়ক-নায়িকার।
খেতে খেতেই চলল আড্ডা। শ্বশুরবাড়িতে এসেই তো মহা বিপাকে পড়েছেন! চোখ বড় করে সুকন্যার জবাব, "ওরে বাবা! সে আর বলতে? কিন্তু আমার বর ভাল। বাকিরা যেমনই হোক, বর ভাল হলেই হবে।" এর মধ্যেই এত প্রেম? জোরে হেসে ইন্দ্রনীল বলেন, "এসব সিনে বারবার বলতে বলতে মুখস্থ হয়ে গিয়েছে। তাই সবসময় আওড়াতে থাকে। আসল বিষয় হল আমিই যে একমাত্র ওকে একটুও বকি না।" তাহলে ফ্লোরে খুব বকুনি জোটে সুকন্যার? নায়িকার তড়িঘড়ি জবাব, "নানা, একেবারেই তা নয়। আসলে মাঝেমধ্যে একটু ভুল হয়ে যায়। আর ইন্দ্রদা আমার টিচার। কিছু বুঝতে না পারলে ছুটে চলে আসি। খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। ভীষণ ধৈর্য।"
লড়াকু নায়িকা
পর্দায় তো আপনি খুব প্রতিবাদী, মারপিটও করতে দেখা যায়, বাস্তবে কেমন? সুকন্যার কথায়, "প্রতিবাদী অবশ্যই। তবে মারপিট করি না। আমরাও দুই বোন। তাই এখানে যেমন দুই বোনের মিষ্টি রসায়ন ফুটে উঠছে, বাড়িতেও একইরকম চলতে থাকে। ধারাবাহিক আর বাস্তবের মধ্যে তাই খুব বেশি তফাৎ নেই আমার ক্ষেত্রে।" কথার মাঝেই সুকন্যার ডাক পড়ল ফ্লোরে। তাই তাড়াতাড়ি মিষ্টি দই খেয়ে ছুটলেন। ইন্দ্রনীল এই কাণ্ড দেখে বলেন, "এই হয়, একটু শান্তিতে আড্ডা দিতে গেলেই ডাক আসে। আমার ছুটি হয়ে গিয়েছে। ব্যস শান্তি।" সুকন্যা তো নতুন মুখ, ওঁর প্রথম কাজ বলে জড়তা লক্ষ্য করেছেন? ইন্দ্রনীলের কথায়, "জড়তা ছিল না ওর একেবারেই। খুব সাবলীল অভিনয়। ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে, শেখার আগ্রহ আছে। একটু ল্যাদখোর, তবুও ওর মধ্যে চেষ্টা আছে ভাল কাজ করার। আমি সচরাচর এরকম নায়িকা পাই না।" কথা শেষ হতেই নিজেই হেসে ওঠেন নায়ক। প্যাক আপ হয়েছে বহুক্ষণ। তাই এবার ফ্লোর ছাড়ার পালা। অন্যদিকে, জোরকদমে চলছে সুকন্যার 'শোলক' হয়ে ওঠার প্রস্তুতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি