মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বড়পর্দায় ভেলকি দেখাবেন ভিকি? নোলানের হাত ধরে হলিউডে পাড়ি হৃতিকের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৫ এপ্রিল ২০২৫ ০২ : ২১Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


ভেলকি দেখাবেন ভিকি?


পরিচালক সুজিত সরকারের সঙ্গে আরও একবার হাত মেলাচ্ছেন ভিকি কৌশল।‌ তাঁদের নতুন ছবির নাম ‘এক জাদুগর’। ছবির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, প্রথম পোস্টারও প্রকাশ করা হয়েছে। যেখানে ভিকি কৌশলকে একজন জাদুকরের চরিত্রে দেখা যাচ্ছে। এই ছবির গল্পে থাকবে ভরপুর কমেডি। কিন্তু নায়িকার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। 


'রেস ৪' নিয়ে বড় ঘোষণা 


প্রযোজক রমেশ তৌরানি সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে 'রেস ৪' নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানান, সমাজমাধ্যমে ছবি ঘিরে ছড়িয়ে পড়া নানা তথ্যে তিনি বিভ্রান্ত। ছবিতে আপাতত সইফ আলী খান ও সিদ্ধার্থ মালহোত্রার থাকার খবর রয়েছে তাঁর কাছে। কারণ, এই দু'জনের সঙ্গেই একমাত্র ছবি প্রসঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। তাই এখনই বাকি অভিনেতাদের নাম তিনি প্রকাশ্যে আনতে অনিচ্ছুক।

 

হলিউডে পাড়ি হৃতিকের?


'কৃষ ৪'-এর মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে হৃতিক রোশনের। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনার গুরুদায়িত্ব সামলাবেন তিনি। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে একগুচ্ছ ছবি। কিন্তু এর মধ্যেই বলিউডের অন্দরে চর্চা শুরু হয়েছে যে, এবার নাকি হলিউডে পাড়ি দেবেন হৃতিক। তাঁর হলিউডের বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সঙ্গে কাজ করার গুঞ্জন ভাসছে টিনসেল টাউনে। আসলে এক সাক্ষাৎকারে নোলানের সঙ্গে কাজের ইচ্ছে প্রকাশ করেছিলেন হৃতিক। এবার কি তবে সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে হৃতিকের?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া