মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দ্বিতীয় বিয়ে ভাঙল সুদীপ মুখোপাধ্যায়ের! পৃথার সঙ্গে কেন টিকল না দাম্পত্য?

নিজস্ব সংবাদদাতা | ০৫ এপ্রিল ২০২৫ ২২ : ২৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: ফের ভাঙনের খবর টলিপাড়ায়। আলাদা হল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও স্ত্রী পৃথা চক্রবর্তীর পথ। বহুদিন ধরেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার খবরে সিলমোহর দিলেন পৃথা নিজেই। 

 

 

শনিবার বিকেল গড়াতেই সমাজমাধ্যমে লিখলেন, "আমি ও সুদীপ মুখোপাধ্যায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছি। তবে সারাজীবন আমরা একে অপরের বন্ধু হয়ে থাকব।" 

 

 

টলিপাড়ার কানাঘুষো, সাংসারিক অশান্তির কারণেই নাকি বেশ কিছুদিন ধরেই টেলিভিশনে দেখা যাচ্ছে না সুদীপকে। এই মুহূর্তে স্টার জলসার 'চিরসখা'য় 'স্বতন্ত্র'র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। তবে ধারাবাহিক থেকে নাকি সাময়িক বিরতি নিয়েছিলেন সুদীপ। 

 

প্রসঙ্গত, ফেসবুকের মাধ্যমে আলাপ দু'জনের। এরপর নৃত্যশিল্পীর পৃথার শো দেখতে পৌঁছে যান অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। এরপর শুরু বন্ধুত্ব আর প্রেমের পর্ব। দুজনের বয়সের ফারাক ২৫ বছর। তবুও প্রেম কি আর বয়সের বাধা মানে? ডিভোর্সি সুদীপকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পৃথা।

 


অভিনেত্রী দামিনী বেণী বসুর সঙ্গে বিয়ে ভাঙার পর ভালবেসে পৃথাকে বিয়ে করেছিলেন সুদীপ মুখোপাধ্যায়। সুদীপের এটা দ্বিতীয় বিয়ে হলেও পৃথার এটাই ছিল প্রথম বিয়ে। স্বভাবতই এই বিয়েতে শুরুতে মত ছিল না পৃথার পরিবারের। পরিবারের মতের বিরুদ্ধে গিয়েই সুদীপকে বিয়ে করেন পৃথা। বেশ সুখী দাম্পত্যের ছবিই সমাজমাধ্যমে ভাগ করতে দেখা যেত তাঁদের। জুটির দুই পুত্র সন্তানও রয়েছে। কিন্তু ঠিক কী কারণে ভাঙল জুটির সংসার তা যদিও খোলসা করেননি দু'জনের কেউই। তবে পৃথার এই পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। বিশ্বাস করতে পারেননি তাঁদের এই কঠিন সিদ্ধান্ত। তাই অনেকেই নিছক মজা ভেবেছেন পৃথার এই পোস্ট। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পৃথা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া