মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ এপ্রিল ২০২৫ ২০ : ১৩Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই স্বামী সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে বাড়িতে নিজের জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী ময়না মুখোপাধ্যায়। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে স্বামী সম্রাট মুখোপাধ্যায় এদিন শুটিং থেকে ছুটি নিয়েছিলেন। দুই ছেলের স্কুলে ছুটি নেই, তাই তাদেরকে স্কুলে দিয়ে আসা থেকেই শুরু হয় বিশেষ দিনের উদযাপন। জন্মদিনে লাল পোশাকে সাজতে দেখা গেল ময়নাকে। কিন্তু স্বামী সম্রাটের থেকে কী উপহার পেলেন ময়না?
অভিনেত্রী বলেন, "আমার কাছে ওর পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার। ও এতটাই ব্যস্ত এখন যে আমাদের দেখা হওয়ার সময়টাও অনেকটাই কমে গিয়েছে। তবু আজ অনেকদিন বাদে একসঙ্গে সময় কাটালাম, এটাই আমার কাছে সবকিছু।" স্ত্রী ময়নার জন্মদিনে সম্রাটের আক্ষেপ, "আমার কিছুই উপহার দেওয়া হয়নি ওকে, সত্যি কথা বলতে আমি কেনার সময়টাই পাইনি। তবে এর মধ্যে একদিন সময় বের করে ওর জন্য উপহার কিনতেই হবে। তবে ময়নার ক্ষেত্রে একটা কথা বলতে পারি, ওর জীবনে কোনও চাহিদা নেই। যখন আমার কিছু ছিল না, সেই ভাবে ছবি হিট হত না, আর্থিকভাবেও নিজেকে তেমন ভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি তখন থেকেই ময়না আমার পাশে রয়েছে।"
সম্রাট আরও বলেন, "কোনও দিনই সোনা-গয়না বা দামি জিনিসের ওপর লোভ নেই ময়নার। এখনও যদি গয়না কিনতে যাই, তবে হয়তো ওর বদলে আমিই কিনে ফেলি। এই ভাবেই যেন সারা জীবন আমার পাশে থেকে যায়; এটুকুই চাই। ও সব সময় আনন্দে থাকুক, ওর শরীর ও মন ভাল থাকুক, ব্যাস এটুকুই চাই।" সম্রাটের কথা শেষ হতে না হতেই ময়নার জবাব, "আমার মন ভাল রাখার দায়িত্ব তোমার, আর আমি ভাল থাকলে তবেই তোমরা ভাল থাকতে পারবে।"
প্রসঙ্গত, কিছুদিন আগে সম্রাট ও ময়নার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই খবরকে খুব একটা পাত্তা দেননি দু'জনের কেউই। দুই সন্তানকে নিয়ে একে অপরের পাশে থাকার কথাই সব সময় ভাবেন সম্রাট এবং ময়না। অন্তত তেমনটাই জানালেন জন্মদিনের পার্টিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি