মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কেরিয়ারের শুরুতে নাচতে গিয়ে বারবার হোঁচট খেতেন ক্যাটরিনা! নায়িকার কোন অজানা কাহিনি ফাঁস করলেন নৃত্য প্রশিক্ষক?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০৪ এপ্রিল ২০২৫ ২১ : ৫৫Snigdha Dey

সংবাদসংস্থা মুম্বই: বলি অভিনেত্রী ক্যাটরিনা কইফের অভিনয় বহুবার সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। সেই সঙ্গে ক্যাটরিনার নাচের তালে বারবার আকর্ষিত হয়েছেন দর্শক।‌ 'চিকনি চামেলি’ থেকে শুরু করে ‘কমলি’, ক্যাটরিনা বার বার প্রমাণ করেছেন, তিনি অভিনয়ের পাশাপাশি, নাচটাও ভালই জানেন। কিন্তু শুরুতেই তাঁর পথ চলা সহজ ছিল না। একেবারেই নাকি নাচতে জানতেন না অভিনেত্রী। 

 


বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইস সম্প্রতি ক্যাটরিনা কইফের প্রশংসা করেছেন, এবং প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সম্পর্কে অনেক অজানা গল্প। ক্যাটরিনা নাকি বছরের পর বছর ধরে নৃত্যশিল্পী হিসাবে নিজেকে ঘষামাজা করেছেন তারপর, এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি।

 


টেরেন্স জানান, তাঁর মনে পড়ে যে ক্যাটরিনার প্রথম ছবি ‘বুম’-এর মুক্তির পর তাঁর কাছে এসেছিলেন। তখন তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন না। তাঁর কথায়, "ওর সঙ্গে একটা শো করার পর মনে হয়েছিল, হে ভগবান। মেয়েটা তো নাচতেই পারে না।"

 

 

টেরেন্স আরও বলেন, "এরপর ‘জারা জারা টাচ মি’ গানটা আমি যখন দেখেছিলাম, তখন বিশ্বাসই করতে পারছিলাম না যে এই সেই মেয়ে!ক্যাটরিনাকে অন্যতম পরিশ্রমী অভিনেত্রী বলে মনে করি, কারণ তিনি নৃত্যশিল্পী ছিলেন না। তাঁর কোনও প্রশিক্ষণ ছিল না। তবুও নিজের চেষ্টায় আর মনের জোরে অসাধ্য সাধন করেছিলেন।আজ বিশ্বজুড়ে অনুরাগীরা ছড়িয়ে রয়েছেন ক্যাটরিনার, এটা বিনোদন জগতের গর্ব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া