মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Neena Gupta drops truth bomb: It is a curse to be born a woman

বিনোদন | ‘...চাকরি করতে গেলে মেয়েরা ধর্ষিত হয়!’ — ফের নারীবাদ নিয়ে বিস্ফোরক নীনা গুপ্তা

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ২১ : ০২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী নীনা গুপ্তা একদিকে যেমন স্পষ্টবাদী, অন্যদিকে খোলামেলা স্বভাবের। নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে জীবনটা বাঁচেন মাসাবা গুপ্তার মা। এক সময় ‘নারীবাদ’কে ‘ফালতু ধারণা’ বলে চরম বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী নীনা গুপ্তা। বলেছিলেন, “পুরুষ ছাড়া এগোতে পারে না নারীরা।” এবার আবার নারীবাদ নিয়ে মুখ খুললেন নীনা, তবে এবার একটু বেশিই সতর্ক। নিজের পুরনো মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন ভুলতে নারাজ তিনি।

 

এক সাক্ষাৎকারে, নীনা বললেন—“আমি আর কোনও বিতর্ক চাই না। সংবাদমাধ্যমে আমার কথা কেটে, মুছে, যেভাবে ছড়ায়… সেইটাই সমস্যা।” তবু যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, নারীবাদ নিয়ে আবার যদি কিছু বলার সুযোগ পান, কী বলবেন? নীনার জবাব আসে, “আমার কাছে নারীবাদ মানে, অন্তর থেকে শক্তিশালী হয়ে ওঠা। এটাই আমার নারীবাদ।” ফের অভিনেত্রীর উদ্দেশ্যে প্রশ্ন ভেসে আসে, এই দেশে নারীদের জন্য তিনি কী চান?” উত্তরে নীনা বলেন, “আমি চাই ওরা নিরাপদ থাকুক। কিন্তু সেটা সম্ভব নয়। ওদের শিক্ষিত করতে বলে সবাই, কিন্তু শিক্ষিত হলে তারা কাজ করতে চাইবে। আর কাজ করতে গেলে ধর্ষণের শিকার হয়… এটা একটা অভিশাপ—মেয়ে হয়ে জন্মানো, বিশেষ করে গরিব ঘরের মেয়ে হলে। এমন বাস্তবতা দেখে কীভাবে আমি আশাপ্রদ কিছু বলি?”

 

নীনা আরও বলেন, ঝুপড়িতে যে মেয়েরা থাকে, তাদের অবস্থা আরও ভয়াবহ। “সমাধান চাই, কিন্তু মাথায় কিছুই আসে না,” জানালেন তিনি। উল্লেখ্য, এর আগে রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে গিয়ে তিনি বলেছিলেন, “আমি বলছি না মেয়েরা পুরুষদের সমান। ফালতু নারীবাদে বিশ্বাস করার কিছু নেই। নিজের কাজ আর অর্থনৈতিক স্বাধীনতায় মন দাও। কেউ গৃহিণী হলে, সেটাকে ছোট করে দেখো না—সেটাও সম্মানজনক কাজ। আত্মসম্মান বাড়াও, ছোট মনে করো না নিজেকে।”

 

একইসঙ্গে নীনার স্পষ্ট বার্তা -“পুরুষরা যেদিন গর্ভবতী হবে, সেদিনই আমরা সমান হব!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া