শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ০৪ এপ্রিল ২০২৫ ২০ : ১৬Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: প্রায় দশ মাস ধারাবাহিক থেকে দূরে অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। রাজনীতির ফাঁসে চেপে নয়, বরং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। কেন এমন সিদ্ধান্ত? কোন কারণে নিজের প্রিয় কাজ অভিনয় থেকে কেন দূরে রয়েছেন তিনি?
২০২৪ সালে জি বাংলার ‘আলোর কোলে’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়কে। সেই ধারাবাহিকে একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি। তবে এই ধারাবাহিকের পর থেকে টলিউড থেকে খানিকটা দূরে রয়েছেন সুভদ্রা, তাও আবার স্বেচ্ছায়। আসল কারণটা কি? আসলে কয়েক মাস আগেই স্বামী ফিরোজকে হারিয়েছেন সুভদ্রা। অপ্রত্যাশিত এই শোক আজও মেনে নিতে পারেননি তিনি। পরিবার সহ নবম শ্রেণীর মেয়ের দায়িত্ব তার ওপরেই, পাশাপাশি মায়ের দেখাশোনাও করছেন সুভদ্রা। অত্যন্ত অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন তিনি। সব মিলিয়ে সেই সময় ভেঙে পড়েছিলেন সুভদ্রা, যদিও এখন খানিকটা সামলেছেন তবে আগের মত আর কোনওকিছুই নেই।
পরিবারকে সময় দেওয়ার জন্যই এখন ধারাবাহিক থেকে দূরে রয়েছেন সুভদ্রা। একা হাতে পরিবারের সব দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে। তবে এই সময়টুকু স্রেফ বাড়িতে বসে থাকেন না তিনি। করছেন নানান সামাজিক কাজ। এত কম বয়সে বৈধব্য মেনে নিতে পারেনি সুভদ্রা। বললেন, “ও ছিল আমার বন্ধু, আসলে আমার কাজের জগতের সঙ্গে এমন ভাবে জড়িয়ে ছিল... আজকাল সাজগোজ বা কাজ কোনওটাই আর করতে ইচ্ছা করে না সেভাবে। সেদিন রাতেও... আমরা একসঙ্গে বসে খেলাম গল্প করলাম, তারপর যে ঘুমের মধ্যে ও এভাবে চলে যাবে ভাবতেও পারিনি। আজও মেনে নিতে পারি না।”
তবে সন্তানদের মুখের দিকে তাকিয়ে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন সুভদ্রা। যদিও তাঁর মেয়ে এই সময় তাঁকে মানসিক ভাবে পোক্ত করার চেষ্টা করে চলেছে। এই অপ্রত্যাশিত ক্ষতি মেনে নিতে পারেননি অভিনেত্রী। জীবনের সবচেয়ে বড় বন্ধু, ছায়াসঙ্গীকে হারিয়ে একেবারে ভিতর থেকে ভেঙে পড়েন তিনি। এখন তাঁকে একা হাতে সামলাচ্ছেন তাঁর নবম শ্রেণির কন্যা, মায়ের দায়িত্ব—সারাক্ষণ যেন সংসার আর বাস্তবতার এক কঠিন লড়াই।
পরিবারকে আঁকড়ে ধরেই বাঁচার চেষ্টা করে চলেছেন সুভদ্রা। জানালেন, এর মাঝে দু'টি ছবির শুটিং করেছেন তিনি। তবে অভিনেত্রী জানিয়েছেন, ফের কবে পুরোপুরি কাজ শুরু করতে পারবেন তা নিজেও এখনও জানেন না তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি