মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bond Meets Bollywood: Ranbir Kapoor Rumored to Join Michael Bay s Next 007 Film

বিনোদন | ‘অ্যানিম্যাল’ থেকে বন্ড? রণবীর কাপুরের হলিউড ডেবিউ নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৭Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: এবার হলিউডের পথে রণবীর কাপুর? তা-ও আবার যে-সে ছবি নয়, জেমস বন্ডের নতুন ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিতে চলেছেন বলিউডের ‘অ্যানিম্যাল’?  রণবীরকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। এও ফিসফাস, রণবীর নাকি বন্ডের নয়া ছবিতে ওই  চরিত্রের জন্য বিবেচিত-ও হয়ে গিয়েছেন! আর জেমস বন্ডের এই নতুন ছবি পরিচালনার দায়িত্বে নাকি রয়েছেন ‘ট্রান্সফর্মাস’ সিরিজ খ্যাত ছবি পরিচালক মাইকেল বে। 

 

বর্তমানে বলিউডের একাধিক বড় বাজেটের প্রজেক্ট নিয়ে ব্যস্ত রণবীর। কিন্তু সোশ্যাল মিডিয়া আপাতত তোলপাড় এই গুঞ্জনে —হলিউডের জনপ্রিয় অ্যাকশন পরিচালক মাইকেল বে পরিচালিত বন্ড ফ্র্যাঞ্চাইজিতে তিনি প্রবেশ করতে চলেছেন। ‘টার্ন্সফর্মাস’ এবং ‘ব্যাড বয়েজ’-এর মতো ব্লকবাস্টার হলিউডি হিট ছবির নির্মাতা বে যদি সত্যিই বন্ড সিরিজ পরিচালনা করেন, তবে তা হবে একেবারে নতুন যুগের সূচনা।

 

ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, বন্ডের ছবির প্রযোজনা সংস্থা নাকি ইতিমধ্যেই রণবীর কাপুরের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। আরও শোনা যাচ্ছে, এই ছবিতে আনা ডে আর্মাস-কে ফের একবার দেখা যাবে প্যালোমা  চরিত্রে, অন্যদিকে জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা চুয়াটেল এজিওফর-ও এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন।সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের জুন মাসে বন্ডের এই নতুন ছবির শুটিং নাকি শুরু হয়ে যাবে।

 

 

এই গুজব আরও জোরদার হয়েছে কারণ মার্কিন মুলুকের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের -এর মতে, বন্ড সিরিজ এবার সম্পূর্ণভাবে রিবুট হতে চলেছে! অর্থাৎ এই নতুন সিনেমাটি হবে বন্ডের গল্পের প্রিকুয়েল— ছবির গল্প বোনা হবে পঞ্চাশ বা ষাটের দশকের প্রেক্ষাপটে।  আর এ ছবির মাধ্যমেই নাকি এই প্রথম সবচেয়ে কমবয়সী বন্ড আসছেন পর্দায়, এমন বন্ড যিনি ড্যানিয়েল ক্রেগ অভিনীত বন্ড -এর গম্ভীর ও পরিণত গুপ্তচরের একেবারে বিপরীত মেরুর! যদিও রণবীর বা মাইকেল বে—কোনও তরফেই এ নিয়ে এখনও কোনও মন্তব্য আসেনি, তবু আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে রণবীরের নাম জড়ানোতেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে।

 

এইমুহূর্তে , দেশের মাটিতে রণবীর ব্যস্ত ‘রামায়ণ’ ছবিটি নিয়ে, যেখানে তিনি রামের ভূমিকায়, তাঁর সঙ্গে রয়েছেন সাই পল্লবী (সীতা) ও যশ (রাবণ)। এই ছবির পাশাপাশি রণবীরের হাতে রয়েছে সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’, যেখানে থাকবেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। তার উপর ভুলে চলবে না ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির কথাও।

তবে বন্ড ছবির এই গুঞ্জন সত্যি হলে, এটা হবে রণবীরের জীবনের মোড় ঘোরানো পদক্ষেপ—বলিউড থেকে এক লাফে হলিউড, দেশীয় সুপারস্টার থেকে গ্লোবাল আইকনে পরিণত হবেন কাপুর-নন্দন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া