মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৪ এপ্রিল ২০২৫ ১৮ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার আজ ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর রেখে যাওয়া দেশপ্রেমে ভরপুর চলচ্চিত্রের উত্তরাধিকার আজও ভারতীয় সিনেমার ইতিহাসে উজ্জ্বল। দেশাত্মবোধক চরিত্রে একের পর এক অবিস্মরণীয় অভিনয়ের জন্য তিনি পেয়েছিলেন এক অনন্য উপাধি — ‘ভারত কুমার’।
এক সাক্ষাৎকারে মনোজ কুমার একসময় জানিয়েছিলেন কীভাবে তিনি এই গর্বিত শিরোপা পেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর ১৯৬৭ সালের কালজয়ী ছবি ‘উপকার’-এ ‘ভারত’ চরিত্রে অভিনয়ের পর থেকেই দর্শকের ভালবাসায় তিনি হয়ে ওঠেন ‘ভারত কুমার’। সেই চরিত্রটি তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
তিনি বলেন,“প্রায়ই দেখা যায়, ভাল কোনও চরিত্রের নাম মানুষের মনে গেঁথে যায়। আমি ভাবলাম—ভারত তো গ্রামে থাকে, এটা তো কৃষকের দেশ। তাই চরিত্রটার নাম দিলাম ‘ভারত’। ওর জীবনটা মাঠ-ঘাট-খেতের সঙ্গে জড়িত। তারপর ওর জীবনে এক মেয়ে আসে, যেন ঝলমলে এক কবিতা—তাই মেয়েটার নাম দিলাম ‘কবিতা’।” তিনি আরও বলেন,“ভারত নামটা রেখেছিলাম কারণ আমি দেখাতে চেয়েছিলাম যে প্রকৃত ভারত বাস করে গ্রামে, কৃষকের মধ্যে। আর আমাদের দেশের সাধারণ মানুষ এতটাই হৃদয়বান যে যখনই তারা কিছু সত্যি আর ভাল দেখে, তারা সেটা মন থেকে গ্রহণ করে। তারা যে ভালবাসা দেয়, যে সম্মান দেয়—তা দুনিয়ার কোথাও মেলে না। আমি তো ছিলাম এক সাদাসিধে ছেলে, আপনারাই আমাকে ‘ভারত’ বানালেন। কৃতজ্ঞতাও জানালেন, কিন্তু সেই সঙ্গে আমার কাঁধে একটা বড় দায়িত্বও তুলে দিলেন—এই আবেগ, চরিত্রটি ধরে রাখার।”
এই সম্মান পাওয়ার পর, মনোজ কুমার এমনকী সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি আর কোনও চলচ্চিত্রে নায়িকাকে স্পর্শ করবেন না। তাঁর কথায়, “যদি আমি আদর্শের কথা বলি, তাহলে আবার নায়িকার গলা জড়িয়ে সেই আমি গান গাই বা জলে গিয়ে রোম্যান্স করি—তাহলে মানুষ আমাকে কীভাবে বিশ্বাস করবে?”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি