রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: সামাজিক মাধ্যমে ‘ডানকি’ ফাঁস! অপমান শাহরুখকে।। ‘বিগ বস’-এর পরেই হাজতে বিজয়ী প্রতিযোগী!

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সংবাদ সংস্থা, মুম্বই | Editor: শ্যামশ্রী সাহা ২১ ডিসেম্বর ২০২৩ ১৭ : ৪৯
টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

শাহরুখকে অপমান
অঘটন দিয়েই দিন শুরু ‘ডানকি’। ছবির প্রথম অংশ ফাঁস সামাজিক পাতায়। আধ ঘণ্টা ধরে প্রেক্ষাগৃহ থেকে সরাসরি সম্প্রচার করতে থাকেন এক ব্যক্তি। টুইটারে (বর্তমান নাম এক্স) ভাইরাল সেই ভিডিও। দেড় লক্ষের বেশি মানুষ প্রেক্ষাগৃহে না গিয়েই দেখএ ফেলেন ছবির প্রথম দিক। খবর, ওই ব্যক্তি শাহরুখ খানের অনুরাগীর পরিচয় দিয়ে নাকি প্রেক্ষাগৃহে প্রবেশ করেন। শুধু পাইরেসি করেই ক্ষান্ত থাকেননি তিনি। কিং খান পর্দায় দেখা দিতেই নাকি অপমানজনক মন্তব্যও করেন সামাজিক পাতায়। এখনও পর্যন্ত গ্রেফতারির কোনও খবর নেই।

বিগ বস থেকে শ্রীঘরে!
এমনই ঘটেছে ‘বিগ বস তেলুগু ৭’-এর শো শেষের পরে। শো-এর বিজেতা পল্লবী প্রশান্ত ১৭ ডিসেম্বর রাতে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওর সামনে হিংসাত্মক ঘটনায় জড়িয়ে পড়েন। সেই অভিযোগে পল্লবী এবং তাঁর ভাই মহাবীরকে সিদ্দিপেট জেলার এক গ্রাম থেকে তাঁদের প্রথমে আটক করে পুলিশ। পরে তাঁদের ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। খবর, তাঁদের চাঁচলগুড়া জেলে স্থানান্তরিত করা হয়েছে। 

 হাসপাতাল থেকে বাড়িতে
ভাল আছেন শ্রেয়স তলপাড়ে। নিজে টুইটে (বর্তমান নাম এক্স) সেখবর দিয়েছেন। জনৈক তাঁর স্বাস্থ্যের খবর জানতে চেয়ে প্রশ্ন রেখেছিলেন। হাসপাতাল থেকেই অভিনেতা জানান, তিনি ভাল আছেন। আগের তুলনায় অনেকটাই সুস্থ। এরপরেই শ্রেয়সের পরিবার জানান, হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন অভিনেতা। অনুরাগী, শ্রেয়সের সহ-অভিনেতাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। বিপদের দিনে তাঁদের পাশে থাকার জন্য।

সাময়িক স্বস্তি
মানহানি মামলা থেকে রেহাই চেয়েছিলেন রাখী সাওয়ন্ত। উচ্চ আদালত তাঁকে নিম্ন আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিয়েছে। প্রাক্তন স্বামী আদিল দুরানি সম্বন্ধে আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। খবর, অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

দক্ষিণে বাজিমাত
মাল্টিপ্লেক্স নিয়ে শাহরুখ খানের ‘ডানকি’র সঙ্গে প্রভাসের ‘সালার’-এর জোর সংঘর্ষ। প্রতিবাদে দক্ষিণের সমস্ত মাল্টিপ্লেক্স থেকে ছবি সরিয়ে নেন ছবির প্রযোজক। তারপরেও তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে ছবির ব্যাপক চাহিদা। দর্শকদের সেই চাহিদা মেটাতে তেলেঙ্গানা সরকার রাজ্যের প্রেক্ষাগৃহগুলোকে ভোর ৪টেয় এবং আর বাছাই করা কিছু প্রেক্ষাগৃহে রাত ১টায় শো দেখানোর অনুমতি দিয়েছে। দ্রুত যাতে এই ব্যবস্থা কার্যকর হয় তার জন্য তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই মৈত্রী মুভি ডিস্ট্রিবিউটরদের নোটিশ জারি করেছে। এছাড়াও, সরকার ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত সিঙ্গল স্ক্রিনের টিকিটের দাম মাথাপিছু ৬৫ টাকা এবং মাল্টিপ্লেক্সে মাথাপিছু ১০০ টাকা বাড়ানোর অনুমতি দিয়েছে। 

পরিবেশক থেকে গায়ক
রাজকুমার হিরানির ‘ডানকি’কে বেশি সুবিধে পাইয়ে দিয়েছে পিভিআর, আইনক্স চেন। এমনই অভিযোগ ‘সালার’ ছবির প্রযোজক-পরিবেশকদের। ছবিমুক্তির দিন আসল তথ্য ফাঁস। শাহরুখ খানের সৌজন্যে দীর্ঘদিনের শখপূরণ হয়েছে পিভিআর, আইনক্স চেনের মালিক অজয় বিজলির। ছবিতে তিনি একটি গান গেয়েছেন। সম্ভবত সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই কর্ণধারের এই পদক্ষেপ।

সুস্থতার পথে তরণ
বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছবির বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। সাম্প্রতিক খবর, তাঁর অস্ত্রোপচার হয়েছে। এবং সেই অস্ত্রোপচার সফল। খুব শিগগিরিই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

রতির ছেলের বিয়ে
বলিউডে বিয়ের মরশুম। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রতি অগ্নিহোত্রীর ছেলে টি অনুজ বিরওয়ানি। খবর, ২৫ ডিসেম্বর বান্ধবী তন্যাকে বিয়ে করবেন তিনি। বিয়ের আসর বসবে লোনাভালার ভিলা সুনারোকায়।







 


 



 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া