মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Kartik Aaryan s cinematic storm: new film new Heroine and a wild comedy adventure

বিনোদন | সাপের সঙ্গে কার্তিকের ধুন্ধুমার লড়াই, করণের নতুন ক্রিয়েচার কমেডিতে নায়িকা কে জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ এপ্রিল ২০২৫ ০১ : ২০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: কার্তিক আরিয়ান এখন পুরোদমে কাজের মেজাজে! ২০২৪-এর শেষটা ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে জমিয়ে দেওয়ার পর, এবার তিনি ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত মিউজিক্যাল-লভ স্টোরি ছবির কাজে, যেখানে তার বিপরীতে রয়েছেন শ্রীলীলা। এরই মধ্যে কার্তিক ঘোষণা দিয়েছেন করণ জোহরের প্রযোজনায় তাঁর আগামী ছবির নাম— ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। তবে এখানেই শেষ নয়! সম্প্রতি জানা গিয়েছে, কার্তিক করণ জোহরের সংস্থার আরও একটি ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, যা হতে চলেছে এক ব্যতিক্রমী হাই-কনসেপ্ট কমেডি। সে ছবির অন্যতম প্রযোজক মহাবীর জৈন এবং পরিচালনায় রয়েছেন ‘ফুকরে’ ছবিখ্যাত পরিচালক মৃগদীপ সিং লাম্বা।

 

 

সূত্রের খবর, এই ছবিতে কার্তিকের বিপরীতে এক নতুন মুখকে কাস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাতারা মনে করেন, ফ্রেশ জুটি ছবির গল্পের সঙ্গে দারুণ মানাবে। ইতিমধ্যেই নতুন অভিনেত্রী খোঁজার কাজ শুরু হয়ে গেছে। ওই সূত্র আরও জানিয়েছে, মহাবীর জৈনের অফিসে মৃগদীপ সিং লাম্বা একাধিক অভিনেত্রীর অডিশন নিচ্ছেন। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যেই নায়িকা চূড়ান্ত হয়ে যাবে।
জোর খবর, এই ছবির শুটিং শুরু হবে অক্টোবরে। এটি হতে চলেছে একটি ক্রিয়েচার কমেডি, যেখানে কার্তিককে একটি ভয়ংকর সাপের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে! এককথায়, কমেডির সঙ্গে ভয়ানক টুইস্ট!

 

২০২৫ সালে কার্তিকের একমাত্র মুক্তিপ্রাপ্ত ছবি হবে অনুরাগ বসুর পরিচালিত ও শ্রীলীলার সঙ্গে তাঁর রোম্যান্টিক ড্রামা, যা এই দীপাবলিতে মুক্তি পাবে। এরপর ২০২৬ সালের ভ্যালেন্টাইন’স ডে-তে আসবে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’।  আর এই কমেডি অ্যাডভেঞ্চারটি আসতে পারে ২০২৬-এর দ্বিতীয়ার্ধে।

 

এখন যেহেতু অনুরাগ বসুর ছবির কাজ প্রায় শেষ, কার্তিক পরবর্তী শুটিং শুরু করবেন করণ জোহরের সঙ্গে ‘তু মেরি ম্যায় তেরা…’র। এরপর মৃগদীপের সেই ছবির শুটিং শুরু হবে। সব মিলিয়ে ২০২৫-২৬ হবে কার্তিকের কেরিয়ারের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বছর!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া