মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ এপ্রিল ২০২৫ ০০ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের রোম্যান্স বরাবরই সিনেমার মূল স্তম্ভ, তবে সব প্রেমকাহিনি শুরুতেই সমর্থন পায় না। এমনই এক উদাহরণ ‘হাম তুম’। যা পরে সইফ আলি খান ও রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারে মাইলফলক হয়ে ওঠে। কিন্তু ছবির শুরুর সময় প্রযোজক যশ চোপড়া নিজেই এই ছবির উপর বিন্দুমাত্র ভরসা রাখেননি! সেই ঘটনার কথা উল্লেখ করে পরিচালক কুণাল কোহলি জানিয়েছেন, আদিত্য চোপড়া আত্মবিশ্বাসী থাকলেও, যশ চোপড়া 'হাম তুম'-এর গল্প শুনে বলেছিলেন, “এটা তো একেবারে অতি সাধারণ গল্প, এই গল্পের সামনে ‘মুঝসে দোস্তি করোগে’ ছবিটা-ও ‘মুঘল-এ-আজম’-এর সমান!” যশ চোপড়ার আরও মনে হয়েছিল ‘হাম তুম’ এর গল্প কোনও বিরাট ‘লাভ স্টোরি’ নয় বরং একটা সাধারণ ট্র্যাভেল ডায়েরির মতো। ফলে তিনি সিদ্ধান্ত নেন, ছবির বাজেট ৭.৫ কোটি টাকার বেশি রাখবেন না এবং বলেছিলেন, “এই ছবি না চললে আমি আমার নামই এর সঙ্গে যুক্ত করব না, শুধু আদিত্য চোপড়ার নাম যাবে।”
‘হাম তুম’-এর বাজেট সীমিত থাকায় পরিচালককে বিভিন্ন কৌশলে ছবির খরচ কমাতে হয়— বহু কাঁটছাঁট করে ছবিতে ব্যবহৃত অ্যানিমেটেড সিকোয়েন্সের বাজেট ৫০ লাখে নামিয়ে আনেন। খরচ কমাতে আমস্টারডামে শুটিং সারেন, স্রেফ কত শট দিয়ে আর্টিফিশিয়াল লোকেশন ব্যবহার করেন, এমনকী করণ জোহরও তাঁর ‘কল হো না হো’-র ছবির বেশ কিছু অব্যবহৃত নিউ ইয়র্ক ফুটেজ দিয়ে দিয়েছিলেন কুণাল কোহলি-কে।
তবে 'হাম তুম'-এর ছবির ফাইনাল কাট দেখার পরই সব ধারণা বদলে যায় যশ চোপড়ার । আবেগাপ্লুত হয়ে তিনি স্বীকার করেছিলেন, “আমি-ই ভুল ছিলাম, তোমরা ঠিক ছিলে!” যা শুনে কুণাল কোহলির চোখে জল এসে যায়। অবশেষে, যশ চোপড়া এ ছবির সঙ্গে নিজের নাম জুড়ে দেন এবং ‘হাম তুম’ হয়ে ওঠে যশ রাজ ফিল্মস-এর অন্যতম কাল্ট রোম্যান্টিক সিনেমা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি