মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Anjali Anand s Shocking Revelation: How Her First Love Helped Her Escape a Dark Childhood Secret

বিনোদন | ‘বাবারা এমনই করে’, শৈশবে যৌন হেনস্থার ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রণবীর সিংয়ের ‘বোন’!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ এপ্রিল ২০২৫ ২২ : ৪৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ‘রকি অউর রানি কী প্রেম কহানি’তে রণবীর সিংয়ের বোনের চরিত্রে দেখা গিয়েছিল অঞ্জলি আনন্দ-কে।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর শৈশবের গা-ছমছমে এক অভিজ্ঞতার কথা ফাঁস করেছেন তিনি। এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে মাত্র ৮ বছর বয়সে এক নৃত্যশিক্ষক তাঁকে যৌন হেনস্থা করতেন, তাঁর জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন! অভিনেত্রী জানান, বাবার মৃত্যুর পর নৃত্যগুরু তাঁর সরলতাকে কাজে লাগিয়ে তাঁকে  মানসিকভাবে দখল করে নেয়। অঞ্জলি বলেন— “আমি জানতাম না কী করা উচিত। তখন আমার আট বছর বয়স, আর সে এসে বলল, ‘আমি তোর বাবা।’ আমি বিশ্বাস করে ফেলেছিলাম! তারপর খুব ধীরে ধীরে, একদিন সে আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, ‘এটাই তো বাবারা করে!’

 

 

ধীরে ধীরে তার দখলদারি আরও ভয়ংকর হতে থাকে। সে ঠিক করে দিত অঞ্জলি কী পরবে, চুল খোলা রাখবে কি না, এমনকি ফোনের প্রতিটা কল ও মেসেজ পর্যন্ত নজরে রাখত!এই অস্বাভাবিক শাসন চলতে থাকে ৮ বছর থেকে ১৪ বছর পর্যন্ত। সেই নাচের শিক্ষক তার প্রতিটা পদক্ষেপ অনুসরণ করত।

 

"ও আমাকে এমন পোশাক পরাত যাতে আমি আকর্ষণীয় না দেখাই, আমার ব্যক্তিগত জীবন পুরোপুরি নিয়ন্ত্রণ করত! আমি এতটাই বন্দি হয়ে পড়েছিলাম যে বুঝতেই পারতাম না এটা অস্বাভাবিক! স্কুলের বাইরে ও আমাকে নিতে দাঁড়িয়ে থাকত। সবাই দেখে অবাক হতো কিন্তু কেউ কখনও প্রশ্ন করেনি!"

 

অঞ্জলির সেই দুঃস্বপ্নের চক্রব্যূহ টুটে যায়, যখন বোনের বিয়েতে একটি ছেলের সঙ্গে তাঁর আলাপ হয়, যে পরবর্তীতে তার প্রথম প্রেমিক হয়। অভিনেত্রীর কথায়, "যখন আমার সঙ্গে সে স্বাভাবিকভাবে কথা বলল, তখনই প্রথমবার মনে হল— ‘এটাই তো স্বাভাবিক জীবন হওয়া উচিত।’ আরও জানান, যখন সেই নৃত্যশিক্ষক তাঁর জীবনে এই পরিবর্তন লক্ষ্য করে, তখনই সে আরো আগ্রাসী হয়ে ওঠে। অবশেষে তাঁর সেই প্রথম প্রেমিক এই নৃত্যশিক্ষকের হাত থেকে বেরোতে তাঁকে সাহায্য করেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া