মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার মুক্তির পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ বেড়েছিল। অক্ষয় কুমার আবার ফিরছেন এক গৌরবময় কিন্তু রক্তাক্ত ইতিহাসের পাতা উল্টে দিতে! বহু প্রতীক্ষিত কেশরী: চ্যাপ্টার ২' এর ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে, যেখানে এক ভয়ংকর গণহত্যার বিচার চাইতে এক সাহসী আইনজীবীর লড়াই উঠে এসেছে! “৮ থেকে ১০ মিনিট ধরে গুলিবর্ষণ চালিয়ে ওই হত্যালীলা বন্ধ হয় কেবল গুলির জোগান শেষ হওয়ার মুখে” বলেছিলেন উইনস্টন চার্চিল। জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ সভায় যে জেনারেল ডায়ার বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালিয়েছিলেন, তাঁকেও ভরা আদালত থেকে শৌচালয়ে একান্তে একহাত নিতে দেখা গেল অক্ষয়কে ।
ছবিতে অক্ষয় কুমার রয়েছেন কিংবদন্তি ভারতীয় উকিল সি. শংকরন নায়ার— সেই সাহসী আইনজীবী, যিনি এই ভয়ংকর হত্যাকাণ্ডের বিচার চাইতে ব্রিটিশ সরকারকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ ক্ষুরধার বুদ্ধিম্যান আইনজীবী নেভিল ম্যাককিনলি, যার ভূমিকায় রয়েছেন আর. মাধবন! এছাড়াও অনন্যা পান্ডে এক ব্রিটিশ ল স্কুলের ছাত্রীর চরিত্রে, যিনি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন! ছবির ঝলকে অক্ষয় যেন দাবানলের অদম্য, লেলিহান আগুন। ভরা আদালতে ব্রিটিশরাজের বিচারকের উদ্দেশ্যে বিরুদ্ধে ভেসে আসে তাঁর ‘যোগ্য ভাষায়’ প্রতিবাদ।
রক্তস্নানের সেই কালো দিন: জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। ১৩ এপ্রিল, ১৯১৯। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। কিন্তু হঠাৎ জেনারেল রেগিনাল্ড ডায়ার তার সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন! নিরস্ত্র জনতার ওপর অনবরত গুলিবর্ষণ চলে, যতক্ষণ না গুলি ফুরিয়ে যায়! রক্তে ভেসে যায় জালিয়ানওয়ালা বাগ, শহীদ হয় শত শত নিরপরাধ মানুষ, আহত হয় হাজারো!
২০১৯-এর ব্লকবাস্টার ‘কেশরী’-র পর এবার আরও বড় লড়াই, আরও গা শিউরে ওঠা গল্প নিয়ে আসছে ‘কেশরী চ্যাপ্টার ২’। অক্ষয়ের সঙ্গে এবার অনন্যা, মাধবন ও আরও চমকপ্রদ চরিত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি