শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৩ এপ্রিল ২০২৫ ২০ : ২২Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: জাস্টিস হেমা কমিটির রিপোর্ট মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির শোষণ আর বৈষম্যের ভয়ঙ্কর ছবি সামনে এনেছিল। কিন্তু সত্যিটা কী জানেন? এটা শুধুই ওপরের স্তর, নিচে যে কত ধূসর, নোংরা বাস্তবতা লুকিয়ে আছে, তা এখনও প্রকাশ পায়নি।
এই প্রসঙ্গেই এক ভয়ংকর উদাহরণ দিলেন অভিনেত্রী শালিনী পাণ্ডে, যখন তিনি শেয়ার করলেন এক রীতিমতো গা শিউরে ওঠার মতো ঘটনা। দক্ষিণী সিনেমার শুটিং চলাকালীন পরিচালক বিনা অনুমতিতে তাঁর ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন, যখন তিনি পোশাক বদলাচ্ছিলেন! শালিনী বললেন, “আমি একেবারে ফিল্মি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ ছিলাম। কেউ গাইড করার ছিল না, কিছু জানতাম না। তখন বুঝতে শিখেছিলাম—নিজেকে রক্ষা না করলে, কেউ এসে আমাকে বাঁচাবে না!”
এই শিক্ষাটাই তাঁকে বাঁচিয়ে দিয়েছিল সেদিন! “ এক দক্ষিণী ছবির শুটিং চলছিল। হঠাৎ করেই পরিচালক আমার ভ্যানিটি ভ্যানের দরজা ঠেলে ঢুকে পড়ে, কোনো নক না করেই! আমি তখন পোশাক পরিবর্তন করছিলাম!” বলে চলেন ‘অর্জুন রেড্ডি’র নায়িকা। “ভেবেছিল, এই মেয়েটার মাত্র ২২ বছর বয়স। মাত্র একটি ছবিতে অভিনয় করেছে। ওখানে তো সবাই বলে, ‘ভদ্র হও, মিষ্টি থাকো, বেশি চিৎকার করো না, না হলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবে না... যাই হোক, আমি কিছু না ভেবেই চেঁচিয়ে উঠেছিলাম। আমার রাগ একদম মাথায় উঠে গিয়েছিল!”
কিন্তু আশ্চর্যের বিষয়? পরিচালকের দোষ ধরার বদলে সবাই উল্টো তাঁকেই বলতে লাগল— “এভাবে চেঁচানো উচিত হয়নি!” শালিনী সাফ বলে দেন, “নতুন বলে কেউ আমার গায়ে পড়ে আসবে—এটা কোন নিয়ম? আপনি যেই হন, বিনা অনুমতিতে আমার ব্যক্তিগত জায়গায় ঢোকার অধিকার আপনার নেই!” শালিনী আরও বলেন, “এই ঘটনাগুলোর জন্যই অনেকে আমাকে রাগী ভাবে! কিন্তু নিজেকে বাঁচানোর জন্য আমার এই গণ্ডি টানা দরকার ছিল। পরে বুঝেছি, সরাসরি রিয়্যাক্ট না করে বুদ্ধি খাটিয়ে পরিস্থিতি সামলানোও দরকার!”
আপাতত প্রশ্ন একটাই— আর কতজনের ভয়ংকর অভিজ্ঞতা সামনে এলে এই ইন্ডাস্ট্রি বদলাবে?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি