মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ এপ্রিল ২০২৫ ১৯ : ০১Soma Majumder
নিজস্ব সংবাদদাতা: ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার৷ একের পর এক হিট গান। তবুও নিজের গান নিয়ে আক্ষেপ রয়ে গিয়েছে ইমন চক্রবর্তীর। তাঁর মতে, বিভিন্ন ধরনের গান গাইলেও সংগীত পরিচালকেরা তাঁকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে চান না। নিজের এক দশকের বেশি সময়ের কর্মজীবন নিয়ে আফসোসের কথা জানালেন তিনি।
সদ্যই অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় 'দুর্গাপুর জংশন' ছবিতে ইমনের 'আমি অপরাধী' গানটি মুক্তি পেয়েছে। প্রথমবার 'কমফোর্ট জোন' থেকে বেরিয়ে পশ্চিমী শৈলীর গান গাইলেন শিল্পী। অরিন্দম ভট্টাচার্য তাঁকে দিয়ে এমন একটি গান গাওয়ানোর কথা ভেবেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ইমন বলেন, "'এই গানটি যেন বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটাই আমি চাই। কারণ এই ধরনের পশ্চিমী ব্যালাড গাওয়ার সুযোগ আমি প্রথমবার পেলাম। আমার গলা খুব একটা নায়িকা সুলভ নয়, সেই কারণে ছবির ব্যাকগ্রাউন্ডে আমার গান বেশি শোনা যায় না। আমি এই ধরনের গান আরও গাইতে চাই।"
কেরিয়ারে বিরাট সাফল্যের মালিক ইমন। ‘তুমি যাকে ভালোবাসো’ থেকে ‘টাপা টিনি’র মতো ভাইরাল গান দর্শকদের উপহার দিয়েছেন ইমন। তবুও শিল্পীর আক্ষেপ, তাঁর গান নিয়ে পরিচালকেরা খুব একটা 'এক্সপেরিমেন্ট' করতে চান না। কিন্তু তিনি সবসময় ঝুঁকি নিতে ভালবাসেন। তাই নিজেই সব রকমের গান ভাবার চেষ্টা করেন৷
ইমনের কথায়, তাঁর গাওয়া বেশ কিছু বাংলা ছবির গান আছে, যেগুলো হয়তো দর্শকদের কাছে ঠিকমতো পৌঁছয়নি। তবে সেই গানগুলো তাঁর মনের খুব কাছের। আসলে গায়িকার মত, "বিভিন্ন প্রযোজনা সংস্থা বা পরিচালকদের তরফে আজও গানকে তেমন গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু সেই গানের জন্য তো প্রযোজককেরা খরচ করেন। এমনকি একটি ছবির জন্য গান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ভুলে গেলে চলবে না। তাই ভাল গান শ্রোতাদের কাছে না পৌঁছনো নিয়ে আমার একটা আক্ষেপ অবশ্যই আছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি