মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan and Sanjay Dutt reunite for Ganga Ram: the ultimate action blockbuster

বিনোদন | ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ০১ : ২২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: দিনকয়েক আগেই মুম্বইয়ের এক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘সিকান্দর’-এর পরের ছবি নিয়ে বড়সড় ঘোষণা সেরেছিলেন ‘টাইগার’। বলেছিলেন, “সিকান্দরের পর আরও বড় অ্যাকশন ছবি করছি। সেখানে অ্যাকশন হবে আরও আগ্রাসী, আরও বাস্তবধর্মী—আরও রগরগে!” তা এই ছবি পরিচালনা করবেন কে? ‘ভাইজান’-এর জবাব, “এই ছবিতে ইন্ডাস্ট্রির বড় ভাই সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করছি।”

 

বলিউডের দুই মহারথী সলমন খান ও সঞ্জয় দত্ত আবারও একসঙ্গে ফিরছেন! তাও কোনও সাধারণ ছবিতে নয়— হাড়হিম-করা ধুন্ধুমার অ্যাকশনে! ছবির নাম ‘গঙ্গা রাম’, যেখানে দু’জনেই থাকছেন দুই মুখ্যচরিত্রে। সলমন-সঞ্জয়ের এই ছবি এইমুহূর্তে সলমনের প্রযোজনা সংস্থার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। সলমনের টিম যখন 'মুন্নাভাই'কে এই ছবির গল্প শোনায়, ‘সঞ্জু বাবা’ এক কথায় ‘হ্যাঁ’ বলে দিয়েছিলেন। 

 

এক সূত্র জানিয়েছে সলমন-সঞ্জয়ের যুগলবন্দি মানেই ‘ফুল ফায়ারপাওয়ার’! এই ছবিতে দু’জনের আলফা এনার্জি নতুন মাত্রা যোগ করবে। শোনা   যাচ্ছে, ছবির পরিচালনায় থাকছেন কৃষ অহির, যিনি সলমনের বহু বিগ বাজেট ছবিতে কাজ করেছেন একজন প্রধান সহকারী পরিচালক হিসেবে। এবার তিনি ‘গঙ্গা রাম’-এর ক্যাপ্টেন। সেই সূত্র আরও জানিয়েছে, এই ছবি অ্যাকশনের সুনামি হতে চলেছে! অ্যাকশন, স্টাইল— সব ভরপুর মাত্রায় থাকবে। 


শুটিং শুরু ২০২৫ সালের জুন-জুলাইয়ে। ছবিটি প্রযোজনা করলেও, বড় ক্যানভাসে ঝড় তুলতে আরও এক বড়সড় প্রযোজনা সংস্থা খোঁজা হচ্ছে। ভাইজান আর সঞ্জু বাবার কামব্যাক মানেই অ্যাকশনে আগুন! এই ছবি নিয়ে বলিউডে রীতিমতো ঝড় বইছে!

‘গঙ্গা রাম’-এর জন্য অপেক্ষা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে দুই তারকার অনুরাগীদের মধ্যে। এখন প্রশ্ন একটাই— সলমন-সঞ্জয় জুটির পরবর্তী অ্যাকশন ছবি কি আসবে ২০২৫-এই না কি ২০২৬-এর ঈদে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া