মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ০০ : ৫১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা অজয় দেবগণ আজ পা দিলেন ৫৬-তে। জন্মদিনের এই বিশেষ দিনে স্ত্রী কাজল যেমন ভালবাসায় ভরিয়ে দিলেন, তেমনই তাঁর মজাদার শুভেচ্ছা পোস্টে হাসিতে ফেটে পড়লেন ভক্তরা!

কাজল বরাবরই ঠাট্টা-মশকরা ভরা শুভেচ্ছা জানিয়ে থাকেন তাঁর স্বামীকে। এবারও তার অন্যথা হল না। বুধবার ইনস্টাগ্রামে অজয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন কাজল। ছবিতে কাজলকে দেখা গেছে একটি কালো প্রিন্টেড পোশাকে, আর অজয় ক্যাজুয়াল ব্ল্যাক টি-শার্ট ও ডেনিম পরে ছিলেন। চশমা পরা অজয় কাজলের দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন, কিন্তু কাজল ক্যামেরার দিকে তাকাচ্ছেন না।এই ছবির ক্যাপশনে কাজল লেখেন, “সব কুল মানুষই আগস্টে জন্মায়, কিন্তু তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেও দোষ নেই আর ধন্যবাদ, সবসময় আমার থেকে বেশি বয়স্ক থাকার জন্য!”

কাজল নিজে আগস্টের ৫ তারিখে জন্মেছিলেন, আর সেই কথার রসিকতাই ফুটে উঠেছে ক্যাপশনে! পোস্টটি দেখে এক ভক্ত লিখেছেন,
“আপনার সেন্স অফ হিউমারই অজয় স্যারের সুখের আসল চাবিকাঠি! জন্মদিনের শুভেচ্ছা!” আরেকজন লিখেছেন, “কাজল ম্যাম, আপনি আর আপনার ক্যাপশন— হাহাহাহা! হ্যাপিয়েস্ট বার্থডে। লাকি পিপস!” শুধু কাজল নন, বলিউডের অনেক তারকাই অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন।

 

সঞ্জয় দত্ত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পুরনো একটি ছবি শেয়ার করে লিখেছেন - "শুভ জন্মদিন রাজু! আরও সাফল্য আর আনন্দে ভরপুর হোক তোমার বছর। সবসময় দ্যুতি ছড়িয়ে যাও, ভাই!"

করিনা কাপুর খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অজয়ের সঙ্গে একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন সিংহম! বিরাট বড়ো হাগ আর আরো বড়ো ভালবাসা!”

 

 

প্রসঙ্গত, ১৯৯৯ সালে বিয়ে করেন কাজল ও অজয় দেবগণ। তাঁদের প্রথম দেখা হয়েছিল ১৯৯৫ সালের 'হলচল' সিনেমার সেটে। এরপর একসঙ্গে করেছেন 'গুন্ডারাজ', 'ইশক', 'দিল কেয়া করে', 'রাজু চাচা',  'প্যায়ার তো হোনা হি থা', এবং সর্বশেষ ২০২০ সালে 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'। এই দম্পতির দুই সন্তান— নাইসা এবং যুগ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া