মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ১৪ : ৪৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের হার্টথ্রব কার্তিক আরিয়ান বারবার প্রমাণ করেছেন যে, তিনি শুধুমাত্র মিষ্টি প্রেমিকের চরিত্রেই আটকে নেই। দুষ্টু-মিষ্টি প্রেমিকের চরিত্রে অভিনয় শুরু করলেও, সময়ের সঙ্গে সঙ্গে তিনি গা ছমছমে, সিরিয়াস চরিত্রেও বাজিমাত করেছেন। তবে এ বছর ভক্তরা তাঁকে একদম অন্য অবতারে দেখতে পাবেন অনুরাগ বসুর পরবর্তী ছবিতে। প্রথমে ছবিটির নাম ছিল 'আশিকি ৩', তবে এখন শোনা যাচ্ছে এর নতুন সম্ভাব্য নাম 'তু মেরি জিন্দেগি হ্যায়'। এই ছবিতে কার্তিকের বিপরীতে রয়েছেন শ্রীলীলা। ছবির শুটিংয়ের বেশ কিছু মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে নেটপাড়ার বাসিন্দাদের!
সম্প্রতি গ্যাংটকের শুটিং লোকেশন থেকে দুটি ভাইরাল হওয়া ভিডিও দেখে কার্তিকের ভক্তরা হতবাক! প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক ও শ্রীলীলা মঞ্চে দাঁড়িয়ে হাতে গিটার ধরে আছেন। এর আগে জানা গিয়েছিল, ছবিতে কার্তিক একজন গায়কের চরিত্রে থাকছেন, তবে শ্রীলীলা যে তাঁর ব্যান্ডের সদস্য, সেটি এই ভিডিওতেই প্রথম স্পষ্ট হলো। মঞ্চে 'তু মেরি জিন্দেগি হ্যায়' গানের এক নতুন ভার্সনের সঙ্গে কার্তিক লিপ সিঙ্ক করছেন, আর পরিচালক অনুরাগ বসু পিছনে দাঁড়িয়ে দর্শকে নির্দেশ দিচ্ছেন কী অভিব্যক্তি দিতে হবে তাঁদের। এই দৃশ্য অনেককেই মনে করিয়ে দিয়েছে রণবীর কাপুরের 'রকস্টার' ছবির বেশ কিছু বিখ্যাত দৃশ্যের স্মৃতি।
কিন্তু নেটদুনিয়ায় সবথেকে বেশি চমক ছড়িয়েছে দ্বিতীয় ভিডিওটি, যেখানে মঞ্চেই বীভৎসভাবে কার্তিক একজনকে গিটারের আঘাতে মারছেন, তারপর তাঁকে লাথি মেরে স্টেজ থেকে ফেলে দেন এবং নিজেও লাফিয়ে পড়েন! না, চমকে ওঠার কিছু নেই। পুরোটাই সিনেমার শুটিং। এই দৃশ্যটির নির্দেশ মঞ্চে ঠিক কার্তিকের পিছনে দাঁড়িয়ে দিচ্ছিলেন খোদ অনুরাগ বসু।
ভাইরাল ভিডিও দেখে দর্শকদের প্রতিক্রিয়াও জমে উঠেছে। কেউ লিখেছেন, "এটা রকস্টার আর কবীর সিং-এর ককটেল মনে হচ্ছে!" আবার কেউ বলছেন, "আশিকী-এর সঙ্গে অ্যানিমাল-এর কম্বিনেশন, দারুণ লাগছে!" আরেকজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, " শুটিং থেকে এত দৃশ্য ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে পুরো সিনেমা আগেই দেখে ফেলব!"
তবে নিশ্চিতভাবে বলা যায়, কার্তিক আরিয়ানের এই নতুন রূপ বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তাঁর ফ্যানেরা। এবার শুধু অপেক্ষা, কবে মুক্তি পাবে এই ছবির ঝলক!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি