মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ০২ : ০৪Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'কিলবিল সোসাইটি' ছবির ঝলক। ‘হেমলক সোসাইটি’-র উত্তরসূরি বলা হলেও এই ছবির গল্পের বাঁক আরও জটিল, আরও রহস্যময়।
বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত ভয়ডরহীন পূর্ণার জীবনে এক লহমায় ওলটপালট হয়ে যায় যখন প্রেমিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও পর্নসাইটে ছড়িয়ে যায়। ঝলকেই টের পাওয়া যায়, তাঁর প্রেমিক-ই এই কাণ্ডটি করেছে। এরপরেই পরিবারের অন্দরেই প্রতিনিয়ত সমালোচনার শিকার হওয়া শুরু হয় পূর্ণার। এবং লোকলজ্জা তো আছেই। পূর্ণা আইচের ভূমিকায় কৌশানী। শেষমেশ নিজেই নিজের মৃত্যুর পরোয়ানা অর্থাৎ 'সুপারি' দেয় কিলবিল সোসাইটিকে। আর সেই সোসাইটির তরফে সেখানে আসেন পরমব্রত চট্টোপাধ্যায় অর্থাৎ মৃত্যুঞ্জয় কর। পরমব্রত চট্টোপাধ্যায় ওরফে ‘মৃত্যুঞ্জয় কর—একজন গভীর, বুদ্ধিদীপ্ত ও কিছুটা অদ্ভুত মানুষ, যে মৃত্যুর চেয়েও জীবনের কঠিন বাস্তব নিয়ে কথা বলে। কিন্তু সে কি সত্যিই একজন 'ভাড়াটে খুনি' না কি তাঁর আরও কিছু গোপন উদ্দেশ্য রয়েছে?
পূর্ণাকে কি তিনি সত্যিই খুন করবেন নাকি বাঁচিয়ে ফেরাবেন মৃত্যুঞ্জয়? ঝলক থেকেই স্পষ্ট মৃত্যুঞ্জয়ের ক্যানসার হয়েছে। তাঁর মৃত্যু আসন্ন। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও পূর্ণার প্রেমে পড়ে মৃত্যুঞ্জয়। এমন অবস্থায় অপরপক্ষও কি তাঁর প্রেমে পড়বেন না কি মৃত্যু আলাদা করবে তাঁদের?
ছবির ঝলকে ব্যবহার করা হয়েছে ডার্ক লাইটিং, নানান ক্লোজ-আপ শট এবং কিছুক্ষেত্রে ঝাপসা ব্যাকগ্রাউন্ড, যা দর্শকদের মনে এক অস্বস্তিকর কৌতূহল তৈরি করতে বাধ্য। পাশাপাশি ছবির আবহ সঙ্গীত—কখনও ধীর, কখনও তীব্র, যা ট্রেলারের রহস্যময়তাকে এক ঝটকায় আরও বাড়িয়ে দিয়েছে। যোগ্য সঙ্গত দিয়েছে ছবির রগরগে সংলাপ-ও। তবে মৃত্যুর খেলা শেষ পর্যন্ত কে জিতবে? সেটা জানতে হলে অপেক্ষা আর মাত্র কিছুদিন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি