মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ০১ : ২১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের 'ভাইজান' সলমন খান বর্তমানে জোর চর্চায়। ‘সিকান্দর’ বক্স অফিসে হতাশ করলেও এবার তিনি নাকি এবার ফিরছেন একেবারে নতুন রূপে! গুঞ্জন বলছে, দক্ষিণী পরিচালক হরিশ শঙ্করের সঙ্গে বড় মাপের অ্যাকশন ছবিতে জুটি বাঁধতে চলেছেন সলমন!
সূত্রের দাবি, হারিশ শঙ্কর এবং সলমন খান একসঙ্গে ভরপুর এক মশলা ছবি বানানোর পরিকল্পনা করছেন। আর সবচেয়ে বড় চমক— ছবিটি ‘পুষ্পা ২’-এর প্রযোজক মাইথ্রি মুভি মেকার্স-এর ব্যানারে নির্মিত হবে! যদি খবর সত্যি হয়, তাহলে এটা সলমন এবং হরিশের প্রথম সরাসরি প্রজেক্ট হবে। তবে হরিশ শঙ্করের সঙ্গে সলমনের যোগসূত্র কিন্তু নতুন নয়। এর আগে তিনি সলমনের ‘দবাং’-এর তেলুগু রিমেক ‘গব্বর সিং’ বানিয়েছিলেন, যেখানে পবন কল্যাণ ছিলেন মুখ্যভূমিকায়। এবার কি আসল ‘চুলবুল পান্ডে’-কে নিয়েই তিনি আসছে তাঁর নতুন পরবর্তী ছবিতে?
উল্লেখ্য, মাইথ্রি মুভি মেকার্স এতদিন তেলুগু ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও, এবার তারা বলিউডে পা রাখতে চলেছে সানি দেওল-এর পরবর্তী ছবি ‘জাঠ’ এর মাধ্যমে। ছবিটি গোপীচাঁদ মালিনেনি পরিচালিত এবং মুক্তি পাবে ১০ এপ্রিল, ২০২৫। তবে তাদের দ্বিতীয় প্রজেক্টে কি থাকছেন সলমন?
হরিশ শঙ্কর সম্প্রতি ‘মিস্টার বচ্চন’ পরিচালনা করেছেন, যেখানে লিড রোলে ছিলেন রবি তেজা। এটি অজয় দেবগনের ‘রেইড’-এর তেলুগু রিমেক ছিল। বর্তমানে, তিনি পবন কল্যাণের ‘উস্তাদ ভগত সিং’ পরিচালনা করছেন, যা থালাপথি বিজয়ের ‘থেরি’-র রিমেক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি