মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ২১ : ৪০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে 'আমার বস'। এই ছবির মাধ্যমে ২২ বছর পর ফের বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। বর্তমানে 'আমার বস'-এর প্রচারে ব্যস্ত উইন্ডোজ প্রোডাকশন হাউজ। শুরু থেকেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিটি ঘিরে চর্চা তুঙ্গে। একজন 'সিঙ্গল মাদার'-এর গল্প নিয়ে তৈরি ‘আমার বস’। মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন রাখি গুলজার এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবির সুবাদেই প্রথমবার বড়পর্দায় মুখোমুখি হবেন শিবপ্রসাদ ও শ্রাবন্তী।
এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, সহ একাধিক তারকারা। তবে জানেন কি, প্রায় আশি ছুঁয়ে ফেলা এই বর্ষীয়ান অভিনেত্রী আজও শিশুদের সঙ্গে মেলামেশার সুযোগ পেলে হাতছাড়া করেন না। কাছেপিঠে ছোট ছেলেমেয়ে দেখলেই তাদের দিকে তাকিয়ে হাত নাড়েন, তাদের সঙ্গে কথা বলেন, এমন কী বিমানের মধ্যেও সেই ছবি বদলায় না। কচিকাঁচাদের সঙ্গে গল্প-হাসি ভাগ করার সময় এই জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী নিজেও 'শিশু' হয়ে যান। এমনই আঁখো-দেখি এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন শিবপ্রসাদ।
সমাজমাধ্যমে বিমানবন্দরে এক অপরিচিত ছোট্ট ছেলের সঙ্গে রাখির ব্যবহার, কয়েক পশলা কথা-খুনসুটির ভিডিও তুলে রাখার পাশাপাশি সেই ঘটনার বিবরণ সংক্ষেপে দিয়েছেন শিবপ্রসাদ। পরিচালক-অভিনেতা লিখেছেন, “দিনটা ছিল Indian Panorama তে ‘আমার বস’ স্ক্রিনিং-এর পর, আমি আর রাখীদি মুম্বাই ফিরছি। যখনই রাখীদি কে নিয়ে আমি কোথাও গিয়েছি, কোনো না কোনো ঘটনার সাক্ষী আমি হয়েছি, সেই দৃশ্য গুলো মনে রাখার মতো। গোয়া এয়ারপোর্টে ছোট্ট একটি বাচ্চাকে রাখীদি শেখালেন দু-হাত জড়ো করে কিভাবে মাথায় ঠেকিয়ে নমস্কার করবে। বাচ্চাটির নাম ‘যুগ সুরি’। রাখীদি বললেন, "সুরি তো তোমার সারনেম, যুগ হলো তোমার নাম। কাছে এসো।” মাথায় স্নেহের স্পর্শ করলেন। বাচ্চাদের ভীষণ ভালোবাসেন উনি। এয়ারপোর্টে যখনই কোনো বাচ্চাকে দেখেন নিজেও তার মতই হয়ে যান। বাচ্চাদের দিকে তাকিয়ে হাত নাড়েন, কথা বলতে থাকেন, এমন কি ফ্লাইটেও ঠিক তাই। রাখীদিকে নিয়ে এমন অনেক মজার গল্প আছে, যেগুলো ভাগ করে নেবো আপনাদের সাথে।”
স্বভাবতই রাখির এই ভিডিও মন ছুঁয়েছে নেটপাড়ার। শিশুদের প্রতি তাঁর ভালবাসা ও মিষ্টি ব্যবহার দিয়ে নতুন করে আরও একবার তিনি শ্রদ্ধা অর্জন করেছেন ভক্তদের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি