মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fawad Khan Returns to Bollywood with Vaani Kapoor: Abir Gulaal promises a fresh love story

বিনোদন | প্রেমের মনকেমন সুর তুলে বাণী কাপুরের সঙ্গে বলিউডে ফিরলেন ফাওয়াদ! কবে, কোথায় মুক্তি পাবে ‘অবির গুলাল’?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ২০ : ৫১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: প্রায় এক দশক পর পর ফাওয়াদ খান-এর বলিউড কমব্যাক! জনপ্রিয় পাকিস্তানি অভিনেতার নতুন ছবি ‘অবির গুলাল’-এর ঝলক মুক্তি পেয়েছে সদ্য। আর তা দেখার পর ওয়াঘার দু'দিকের হিন্দি ছবিপ্রেমী দর্শক-ই যে বেশ খুশি তা বলাই বাহুল্য। 

 

ছবির প্রথম ঝলকে দেখা যাচ্ছে, ফাওয়াদ খান আর বাণী কাপুর একসঙ্গে বৃষ্টিতে ভিজে গাড়িতে বসে আছেন। আবহে বেজে চলেছে কুমার শানুর ‘কুছ না কহো’ গানের সুর। ফাওয়াদ নিজেও ইনস্টাগ্রামে ছবির এই টিজার ভিডিও শেয়ার করেছেন। তারপরেই সমাজমাধ্যমে এই ছবি ও অভিনেতার উদ্দেশ্যে ভেসে এসেছে প্রশংসার বন্যা। “অবিশ্বাস্য, উফফ”—এভাবেই এক ভক্ত লিখেছেন। আরেকজন বলেন,“ফাওয়াদ খান ফিরে এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ।” আর এক ভক্ত বলেন—“অবশেষে! শুধু ফাওয়াদ খানকে বড় পর্দায় দেখতে চাই!”

 

 

 

‘অবির গুলাল’ সিনেমাটি পরিচালনা করেছেন আরতি এস. বাগদি, যিনি ‘চলতি রহে জীবন’ সিনেমার জন্য পরিচিত। আর এই সিনেমাটি প্রযোজনা করছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স, এবং আরজে পিকচার্স। ফাওয়াদ এবং বাণী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন লিসা হায়ডন, ঋধি ডোগরা, সোনি রাজদান, ফরিদা জলাল, রাহুল ভোরা, এবং পরমীত শেঠি। একটি আন্তর্জাতিক প্রযোজনা হিসেবে এই ছবি ভারত এবং যুক্তরাজ্য থেকে শিল্পীদের নিয়ে তৈরি। লন্ডনে গত বছরের সেপ্টেম্বর ২৯ তারিখে শুরু হয়েছিল শুটিং।

 

‘আবির গুল্লাল’ দুই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের গল্প, যারা একে অপরের পাশে এসে দাঁড়িয়ে নিজেদের মধ্যে শান্তি এবং ভালবাসা খুঁজে পায়। এই প্রেমের গল্পই ‘অবির গুলাল’-এর মূল রসদ।‘ অবির গুলাল’ ৯ মে, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 


ফাওয়াদ খান-এর শেষ বলিউড ছবি ছিল ‘এ দিল হে মুশকিল’, যেখানে অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, আর ঐশ্বর্য রাই বচ্চন ছিলেন। তারপর থেকে আর তাঁকে দেখা যায়নি বলিউডে!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া