মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রান্নাঘরে পরমব্রত, নতুন কনের বেশে অফিসে ছুটলেন মধুমিতা! কোন ছবিতে ছক ভাঙার গল্প বলবেন জুটিতে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ০১ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৪Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: দুই বিশিষ্ট তারকা মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত এবার ধরা দিতে চলেছেন এক ফ্রেমে। আগেই খবর এসেছিল দুই তারকাকে নিয়ে 'শ্রীমান ভার্সেস শ্রীমতী'র শুটিং শুরু করেছিলেন পথিকৃৎ বসু। শুক্রবার সেই সিনেমারই টিজার পোস্টারে দেখা গেল ছবির টুকরো ঝলক। যেখানে বিয়ে টিকিয়ে রাখার জন্য এক দম্পতির প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া হয়েছে। 

 


'শ্রীমান ভার্সেস শ্রীমতী' ছবিতে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসুকে। ছবির সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। অর্পণ পথিকৃৎ-এর 'দাবাড়ু' ছবিতেও সংলাপের দায়িত্বে ছিলেন।  

 

 

ছবি মুক্তির দিন বারবার পিছিয়েছে। নানা জটিলতাও তৈরি হয়েছে তা নিয়ে। অবশেষে ১ মে মুক্তি পাচ্ছে ছবিটি। এবার সামনে এল ছবির আরও একটি পোস্টার। দেখা যাচ্ছে, রান্নাঘরে হাতে খুন্তি আর বেলন নিয়ে রাঁধুনির পোশাক পরে দাঁড়িয়ে রয়েছেন পরমব্রত। অন্যদিকে, নতুন কনের বেশে হাতে অফিসের ফাইল নিয়ে দাঁড়িয়ে আছেন মধুমিতা। এই পোস্টারের সঙ্গে লেখা রয়েছে, 'অর্ডার অর্ডার..শ্রীমান, নাকি শ্রীমতি? কার কোন কাজে মতি?' পুরুষ-মহিলার পেশাগত দায়িত্ব যে লিঙ্গ বিশেষে নির্ধারিত হয় না, তা পোস্টারেই স্পষ্ট।

 


প্রসঙ্গত, দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়ে এগোবে ছবির গল্প। এক দম্পতি মধ্যবয়সে আইনি বিচ্ছেদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। গল্পের অন্য পিঠে বর্তমান প্রজন্মের এক দম্পতির সম্পর্কের টানাপোড়েনের ঘটনাও দেখানো হবে। এই জুটিতে ধরা দেবেন পরমব্রত-মধুমিতা। সত্যম এবং রোশনিকে দেখা যাবে মিঠুন-অঞ্জনার অল্প বয়েসের ভূমিকায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া