মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Is X-Men Joining in Tom Holland s upcoming movie Spider Man: Brand New Day

বিনোদন | এবার স্পাইডি বনাম এক্স-মেন? ‘স্পাইডার-ম্যান’-এর নতুন ছবির অভিনেতাদের নাম ঘোষণা হতেই জল্পনা তুঙ্গে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০১ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৬Rahul Majumder

আজকাল ওয়েব ডেস্ক: টম হল্যান্ডের স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল! নাম রাখা হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানালেন, ছবির শুটিং শুরু হবে এবছর গ্রীষ্মেই। সোমবার লাস ভেগাসের সিনেমা কন-এ প্রযোজনা সংস্থা সোনি তাদের প্রেজেন্টেশনে ছবির নাম ঘোষণা করে। যদিও টম হল্যান্ড নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তবে তিনি একটি ভিডিও বার্তায় ছবির ব্যাপারে বললেন—

 

 

“আমি দুঃখিত যে আজ এখানে থাকতে পারলাম না। এইমুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে একটা ছবির শুটিং করছি। আমি জানি, আমরা ‘নো ওয়ে হোম’-এর শেষে তোমাদের একটা বিশাল ক্লিফহ্যাঙ্গারে রেখে গিয়েছি। তাই ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ একেবারে নতুন শুরু। এটুকুই বলতে পারি। এর বেশি কিছু বলা বারণ! আমাকে মুখ খুলতে না করা হয়েছে। তাই চিন্তা করো না, আমি এই ছবির কোনও স্পয়লার ফাঁস করব না!” প্রসঙ্গত, টমকে দেখা যাবে ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’-তে, যেখানে তাঁর সঙ্গে থাকছেন ম্যাট ডেমন, জেন্ডায়া ও অ্যান হ্যাথওয়ে।

 

২০২১ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর শেষে পিটার পার্কার পুরো বিশ্ব থেকে নিজের পরিচয় মুছে দেয়, কারণ সে ভুল করে মাল্টিভার্সের দরজা খুলে ফেলেছিল। সেখান থেকেই সম্ভবত এই ছবির গল্প শুরু হবে। 

 

 

ছবির পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন মঞ্চে এসে বলেন, “আমি প্রতিদিন এই চরিত্রের পরবর্তী অধ্যায় নিয়ে দারুণ উত্তেজিতভাবে কাজ করছি। দুর্দান্ত সব আর্টিস্টদের সঙ্গে মিলে স্পাইডি-স্যুট, ওয়েব-সুইং…সঙ্গে এমন একটা গল্প তইরির চেষ্টা করছি, যা আগে কখনও দেখা যায়নি।”‘স্পাইডার ম্যান ৪’ ছবিতে পিটার পার্কারের বন্ধু এমজে (জেন্ডায়া) ও নেড (জ্যাকব ব্যাটালন) ফিরে আসছেন এই ছবিতে। তবে সবচেয়ে বড় চমক—‘স্ট্রেঞ্জার থিংস’-এর স্যাডি সিংকও কাস্টে যোগ দিয়েছেন!

 

‘স্যাডি’র চরিত্র কী হতে চলেছে, তা এখনও নিশ্চিত নয়। তবে গুজব শোনা যাচ্ছে, সে ‘এক্স-মেন’ ইউনিভার্সের বিখ্যাত চরিত্র ‘জিন গ্রে’-র ভূমিকায় আসতে পারে! এর আগে এই চরিত্রে অভিনয় করেছেন ফ্যামকে জ্যানসেন ও সোফি টার্নার। যদি সত্যিই এই গুজব ঠিক হয়, তবে স্পাইডার-ম্যান আর এক্স-মেন একসঙ্গে প্রথমবার ধরা দেবে পর্দায়!

 

তবে এই প্রতীক্ষার অবসান হবে ৩১ জুলাই, ২০২৬-এ, যখন ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বড়পর্দায় আসবে! তাহলে কি এবার স্পাইডি মাল্টিভার্সের বাইরে নতুন কিছু করতে চলেছে? নাকি এক্স-মেনের সঙ্গে তার প্রথমবার দেখা হতে চলেছে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া