মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Cops Came to Arrest but Ended Up Drinking with Ram Gopal Varma

বিনোদন | পুলিশ এসেছিল ধরতে, রাম গোপাল ভার্মা তাঁদের সঙ্গেই বসালেন মদের আসর!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩১ মার্চ ২০২৫ ২২ : ০৪Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের ‘বিতর্কের রাজা’ রাম গোপাল ভার্মা আবারও শিরোনামে!  নিজের একটা ভুল টুইট তাকে প্রায় জেলে পাঠিয়ে দিচ্ছিল, কিন্তু গল্পের মোড় ঘুরল একেবারে সিনেমার মতো! পরিচালকের কথায়, “৪-৫ বছর আগে আমি কিছু টুইট করেছিলাম, পরে ভুলেই গিয়েছিলাম! হঠাৎ মহেশ ভাট স্যার ফোন করে বললেন, ‘রামু, তোর টুইট নিয়ে ঝড় উঠেছে ! কিন্তু ব্ল্যাসফেমি (ধর্ম নিন্দা) ভারতের আইনে অপরাধ নয়!’ এদিকে সেসব শুনে তো আমি থ!  বুঝেই উঠতে পারছিলাম না কোন টুইটের কথা বলা হচ্ছে।”

 

কিন্তু সমস্যা ছিল আরও বড়! রাম গোপাল বর্মার বিরুদ্ধে ৬-৭টা মামলা দায়ের হয়ে যায়। পুলিশ সরাসরি তার অফিসেও এসে  হাজির হয়েছিল।  পরিচালকের কথায়, “আমার বিরুদ্ধে ৬-৭টা কেস হয়েছিল! পুলিশ এসেছিল গ্রেফতার করতে, কিন্তু ভাগ্যের খেল, ওইদিনই কোর্ট ওই আইন বাতিল করে দিল। পুলিশ এসে দেখল, তাদের আর কিছু করার নেই! তারপর? তারা আমার সঙ্গে বসল, মদ্যপান করল, জমিয়ে আড্ডা দিল আর তারপর হাসিমুখে চলে গেল!" কথাশেষে রাম গোপাল ভার্মা অকপটে স্বীকার করলেন—"সবসময় না বুঝেই টুইট করি! তবে মাঝে মাঝে শুধু লোককে চটানোর জন্যও করি!” 

 

সত্যিই কি রামু ইচ্ছা করেই বিতর্ক উসকে দেন না কি এটি তার স্রেফ ‘মজা’ করার একটি উপায়?

 

প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে সমাজমাধ্যমে রাম চরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘গেমচেঞ্জার’ -এর নির্মাতাদের ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিয়েছিলেন 'সত্যা' ছবিখ্যাত এই পরিচালক। কটাক্ষ করে জানিয়েছিলেন, রাজামৌলি, সুকুমারের মতো পরিচালকেরা যেখানে তেলেগু ছবির উত্থান রকেটের গতিতে করিয়েছেন সেখানে এই গেম চেঞ্জার ছবির নির্মাতারা তেলেগু ছবির ইন্ডাস্ট্রিকে মিথ্যাবাদী হিসাবেও দারুণভাবে দাগিয়ে দিতে পেরেছেন এই খবর ছড়িয়ে। একই সঙ্গে রামু আরও জানান যে ছবির প্রযোজক যে এসব ‘মিথ্যা খবর’ ছড়ানোর মধ্যে নেই তা তিনি ভাল করেই জানেন। কারণ ওই ব্যক্তি অত্যন্ত  ভদ্রলোক ও সৎ। তাহলে কে রয়েছে এইসবের পিছনে? প্রশ্ন তুলেছিলেন রামু।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া