শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

EidBiryani and Brotherhood: Rizwan Rabbani Sheikh s Heartwarming Celebration

বিনোদন | Exclusive: ঈদের খুশি, মায়ের বিরিয়ানি আর ভাইয়ের সঙ্গে আড্ডা—রিজওয়ানের দিন জমজমাট!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ৩১ মার্চ ২০২৫ ১৮ : ১৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: আজ খুশির ঈদ। গত এক মাস রমজান চলাকালীন রোজ নিয়ম করে রাত জেগেছেন, শেহরি করেছেন, নমাজ পড়েছেন, সময়মতো ইফতার করেছেন রিজওয়ান রব্বানি শেখ। তা আজকের এই দিন কীভাবে কাটছে টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেতার? খোঁজ নিল আজকাল ডট ইন। 

 

অভিনেতা বললেন, “প্রথমেই আপনাকে এবং আপনাদের সংবাদমাধ্যমের পাঠকদের জানাই ঈদ মোবারক। প্রার্থনা করি, মানুষেরা যেন সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। রমজানের এক মাস আত্মশুদ্ধির সময়। চেষ্টা করি নিজেকে আরও ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে। চাই, এই শিক্ষা যেন সারা বছর আমার সঙ্গে থাকে।”

 


“প্রতি বছর চেষ্টা করি এই দিনটি যেন পরিবারের সঙ্গে কাটাতে পারি নিজের বাড়িতে। আজ সকালে আনোয়ার শাহ রাস্তার মোড়ে টিপু সুলতান মসজিদে সকাল ৯টায় নামাজ পড়তে গিয়েছিলাম। বহু মানুষ এসেছিলেন। মসজিদের বাইরে বেরিয়ে দেখি মন্ত্রী অরূপ বিশ্বাস-ও এসেছিলেন। ঈদের শুভেচ্ছা জানাতে। প্রতি বছরই উনি আসেন। ওঁর সঙ্গেও হাসি-শুভেচ্ছা বিনিময় হল। এরপর সোজা বাড়ি। আজ কোনও শুটিং রাখিনি। আসলে, ঈদ মানে তো আমার কাছে মায়ের হাতে রান্না। এবারও ভোরের আলো ফোটার আগে থেকেই মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছে। কোনও বারণ শোনে না ।কে বোঝাবে ওঁকে? মাটন বিরিয়ানি, লাচ্ছা পরোটা, হরেক রকমের কাবাব, শের কোর্মা, চিকেন দো পেয়াঁজি, মাটন কষা, সিমুই...মানে শেষ নেই!” হাসতে হাসতে বলে ওঠেন রিজওয়ান। সামান্য থেমে ফের বলে ওঠেন, ভাই চাকরির জন্য এখন অন্য শহরে থাকে। তবে ঈদের সময় ও ফিরবেই বাড়িতে। এবারও ফিরেছে দিন দুয়েক আগে। তাই মনটা আরও খুশি। দু'ভাই মিলে জমিয়ে আড্ডা, মায়ের হাতের রান্না খাওয়া, বিকেলের রোদ পোহানো।”  

 

 

প্রতি বছর ঈদের সময় তো নানান সমাজমসেবামূলক কাজও করেন? প্রশ্ন শুনেই খানিক থমকে যান অভিনেতা। কিছুটা যেন অস্বস্তি-ও। “দেখুন, এসব নিয়ে প্রচারের থেকে বহুদূরে থাকতে পছন্দ করি। ছোট থেকেই দেখেছি, বাড়ির বড়দের এই সময় যাঁরা দুঃস্থ, সমাজের প্রান্তিক পর্যায়ের মানুষদের নিজেদের সাধ্যমতো চেষ্টায় মুখের হাসি ফুটিয়ে তুলতে। আমিও সেই চেষ্টা করি। সামান্য খাবার, নতুন পোশাক কিনে দিই তাঁদের। এবারেও করেছি। ওইটুকু সবাই করে... আজকের এই শুভ দিনে প্রার্থনা করি, হিংসা বা ঘৃণা ছড়ানো বন্ধ হোক। আসুন না, সবাই মিলেমিশে হইহই করে থাকি।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া