মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ২২ : ১৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে সলমন খানের সময়ানুবর্তিতা নিয়ে বরাবরই নানান গুঞ্জন শোনা যায়। সলমন নাকি শুটিং ফ্লোরে দেরি করে আসেন, কাজকে খুব একটা গুরুত্ব দেন না—এমন অভিযোগ বহুদিনের। কিন্তু এবার নিজেই মুখ খুললেন টাইগার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলে দিলেন, “আমি যদি সত্যিই এতটাই অপেশাদার হতাম, তাহলে কীভাবে ১০০-এর বেশি ছবি করে ফেললাম?”
সলমন খোলাখুলিই জানালেন যে তিনি ভোরবেলায় শুটিং শুরু করেন না- “অনেকের কাজ শুরু হয় সকাল ৬টায়, আমার শুরু হয় ১১:৩০-১২টায়। কারণ এর আগে আমি প্রচুর জরুরি কাজ সারি—বিভিন্ন বিষয়ে সইসাবুদ করা, ফোন করা, শরীরচর্চা করা।” তিনি আরও জানান, ক্যামেরার সামনে আসার আগে তিনি কিছু সময় নিজের জন্য রাখেন—এক কাপ কফি, একটু বিশ্রাম, আর চিত্রনাট্য আত্মস্থ করার জন্য কিছুক্ষণ। তবে একবার সেটে ঢুকে পড়লে পুরোপুরি কাজেই ডুবে যান। 'দবাং' নায়কের কথায়, “আমি অন্যদের মতো ভ্যানিটি ভ্যানে বসে থাকি না, গোটা শুটিং ফ্লোরেই সারাক্ষণ থাকি।”
‘সিকান্দর’-এর নায়িকা রশ্মিকা মন্দনা সলমনের বক্তব্যকে সমর্থন জানিয়ে বলেন, “শুটিংয়ের আগে আমি ওঁকে নিয়ে নানান কথা শুনেছিলাম। কিন্তু কাজ করার পর বুঝলাম, বাস্তবটা একেবারেই আলাদা। সলমন স্যর প্রতিদিন সেটে থাকেন, নিজের দৃশ্য নিয়ে সিরিয়াস থাকেন। মানুষ ওঁর কাজের ধরণ নিয়ে এত কথা বলে কেন, বুঝতে পারি না!”
সলমন নিজেও স্বীকার করেছেন যে তাঁর সহজ-স্বাভাবিক কাজের ধরন অনেকের চোখে ভুল বার্তা দেয়। "আমার বন্ধুরা বলে, আমি খুব কুল। কিন্তু এর মানে এই নয় যে আমি পরিশ্রম করি না। আসল কাজটা তো হয় পর্দার আড়ালে”—বক্তব্য সলমনের।
বলাই বাহুল্য, এবার সলমনের এই বক্তব্যের পর তাঁর কাজের নীতির বিষয়ে আর প্রশ্ন তোলার সুযোগ খুব কমই থাকল!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি