মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১৯ : ০৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের গ্ল্যামার দুনিয়া যেমন স্বপ্ন দেখায়, তেমনই এর অন্ধকার দিকও কম নয়। অনেকেই খ্যাতির আলোয় এসে বদলে যান, আর সেসবই চোখের সামনে দেখেছেন শাহরুখ খানের ছবি ‘দিওয়ানা’র প্রযোজক গুড্ডু ধনোয়া। ‘এলান, বিচ্ছু, জাল: দ্য ট্র্যাপ’-এর মতো সুপারহিট ছবির পরিচালক সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলাখুলি বললেন তাঁর অভিজ্ঞতার কথা। শাহরুখ খান থেকে শুরু করে সানি দেওল, ধর্মেন্দ্র, সুনিধি চৌহান ও দিলজিৎ দোসাঞ্জ—সকলের সম্পর্কেই উঠে এল চমকপ্রদ সব তথ্য!
দিলজিৎ দোসাঞ্জ প্রসঙ্গে একদম নীরব গুড্ডু! গুড্ডু ধনোয়া, যিনি দিলজিৎ দোসাঞ্জকে ‘দ্য লায়ন অব পাঞ্জাব’-এ প্রথমবার সুযোগ দিয়েছিলেন, তিনিই আজ দিলজিৎ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন! সাক্ষাৎকারে দিলজিতের ভদ্র ব্যক্তিত্বের প্রসঙ্গ উঠতেই তিনি এক কথায় উড়িয়ে দিয়ে বলেন, “চলুন, আমরা পজিটিভ মানুষদের নিয়ে কথা বলি—ভাল, সত্যিকারের মানুষদের নিয়ে আলোচনা করি।”
তাঁর এই মন্তব্য ঘিরে এখন বলিউডে জল্পনা তুঙ্গে! তবে কি দিলজিতের সঙ্গে সম্পর্কের চিড় ধরেছে? নাকি অন্য কোনও না-বলা গল্প আছে এর পিছনে? গুড্ডু ধনোয়ার বিস্ফোরক অভিযোগ আসে সুনিধি চৌহান-কে ঘিরেও। তিনি জানান, “আমি বুঝতে পারি না, খ্যাতি পেলে মানুষ এত বদলে যায় কেন! মনে আছে, ‘বিচ্ছু’ ছবির সময় মাত্র ১৪-১৫ বছরের সুনিধি যখন ‘এক বারি তাক লে’ গাইছিল, আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম! সে আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল, আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আর আজ? ফোন করলেও ধরছে না, মেসেজের রিপ্লাইও নেই!”
তবে ইন্ডাস্ট্রিতে সবাই এমন নয়। গুড্ডু ধনোয়া স্পষ্ট বলেন, “শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, অক্ষয় কুমার, সানি দেওল—এঁরা আজও আগের মতোই ভদ্র, আন্তরিক। ওঁদের সাফল্য দেখলে বোঝা যায়, বিনয়ী মানুষরাও শীর্ষে পৌঁছাতে পারেন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি