মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ৩০ মার্চ ২০২৫ ১৮ : ২৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: প্রায় বছর দেড়েক পর বড়পর্দায় ফিরলেন সলমন খান। এ আর মুরুগাদোসের পরিচালনায় ঈদ উপলক্ষে রবিবার মুক্তি পেল 'সিকান্দর'। সম্প্রতি, ছবির এক প্রচার সাক্ষাৎকারে একসঙ্গে ধরা দিয়েছিলেন সলমন খান এবং রশ্মিকা মন্দনা। ছবিতে 'টাইগার'-এর বিপরীতে রয়েছেন রশ্মিকা মন্দনা। এইমুহূর্তে দেশের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় তাঁর নাম প্রায় সবার উঁচুতে। রশ্মিকা-ই একমাত্র ভারতীয় অভিনেত্রী যাঁর ঝুলিতে রয়েছে তিন তিনটি ৫০০ কোটি ক্লাবে ঢুকে পড়া ছবি -'অ্যানিম্যাল', 'পুষ্পা ২' এবং ছাবা'। তবে এই দক্ষিণী অভিনেত্রীর হিন্দি উচ্চারণে টান থাকার দরুণ সমালোচক ও জনতামহলে খানিক ‘কাটাছেঁড়া’ করা হয় তাঁকে। সেই সাক্ষাৎকারেই তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে চলা বিতর্ক নিয়ে মুখ খুললেন রশ্মিকা।
অভিনেত্রী জানান, একজন মানুষের ভাষা, উচ্চারণের উন্নতি অনেকটাই নির্ভর করে তার আশেপাশে থাকা লোকজনের বলা ভাষা, প্রয়োগ করা শব্দবন্ধন, উচ্চারণের উপরেও। রশ্মিকা জানান, তাঁর জন্ম ও বড় হয়ে ওঠা কর্ণাটকে। ফলে স্বাভাবিকভাবেই কন্নড় ভাষাতেই তাঁর দড়। পাশাপাশি ছোট থেকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার দরুণ ইংরেজিটাও তাঁর ভাল-ই আসে। এইমুহূর্তে হায়দরাবাদে তিনি বাস করছেন, তেলেগু ছবির ইন্ডাস্ট্রিতে পরপর কাজ করার দরুণ। সেখানে তাঁর শুটিংয়ের ইউনিট, দেহরক্ষীরা, প্রতিবেশী প্রায় সবাই তেলেগুতেই কথা বলে। সুতরাং, তাঁদের সঙ্গে কথা বলার জন্য তেলেগু শিখতে হয়েছে তাঁকে এবং প্রায় সর্বক্ষণ-ই সেই ভাষায় কথা চালাতে হয় বলে, তা রপ্ত হয়ে গিয়েছে 'সিকান্দর'-এর নায়িকার। এইমুহূর্তে বলিউডেও বেশ পরপর কাজ করে চলেছেন তিনি। তবে থাকতে নয়, স্রেফ কাজের জন্যই আরব সাগরের তীরে এই শহরে যাতায়াত করতে হয় তাঁকে।
এরপরই রশ্মিকা বলেন, “আমাকে যদি হিন্দিতে কথা বলতে বলা হয়, বিশ্বাস করুন বলতে পারব। কাজ চলার মতো তো পারবই, বরং বলব বেশ ভালই পারব ,তবে সমস্যা হল, যখনই হিন্দিতে কথা বলতে হবে বলে ভাবি তখন অতি বেশি সচেতন হয়ে পড়ি। অর্থাৎ আমার হিন্দি বলাতে কোনও ভুল না থাকলেও সচেতন হই কেন? ওই যে, যদি উচ্চারণ অথবা বলাতে কোনও ভুল করে ফেলি, সেই ভয় থেকেই। তাই নিজের সঙ্গেই মনে মনে লড়াই চলে। তাই, মুম্বইতে যদি টানা থাকি তাহলে আমি নিশ্চিত দুরন্ত হিন্দি বলতে পারব আমি। একদম পারব। আর এই বিষয়ে আমি নিশ্চিত যে...” রশ্মিকার কথা শেষ হওয়ার আগেই পাশে বসা সলমন হঠাৎ করে মুখ খোলেন – “না, তবু তুমি পারবে না ঠিক করে হিন্দিতে কথা বলতে!” অবাক হয়ে রশ্মিকা তাকাতেই ‘সিকান্দর’ বলে ওঠেন, “দাড়াও, দাঁড়াও, এর কারণটাও বলছি। যদি তুমি বোম্বেতে থাকো, তোমার আশেপাশে যাঁরা থাকবেন সবাই তো গড়গড় করে শুধু ইংরেজিতেই কথা বলবে। তুমি শিখবেটা কী করে?” হাসিমুখে সলমনের সে কথার উপর সিলমোহর দিয়ে রশ্মিকা বলে ওঠেন, “সেটাও ঠিক।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি