বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | সোহিনী সরকারের সঙ্গে জুটিতে অনুজয়! মানসী সিনহার হাত ধরে কোন গল্প ফুটে উঠবে ছবিতে?

নিজস্ব সংবাদদাতা | ৩০ মার্চ ২০২৫ ১৭ : ৫৮Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: নতুন পরিচালক হিসাবে একই বছরে পরপর দুটি ছবি মুক্তি কম কথা নয়। আর সেটাই করে দেখিয়েছিলেন মানসী সিনহা। দুর্দান্ত সাফল্য পেয়েছে তাঁর তৈরি প্রথম ছবি 'এটা আমাদের গল্প'। পাশাপাশি দ্বিতীয়টি '৫ নম্বর স্বপ্নময় লেন'ও দর্শকের মন কেড়েছে। আর এবার তিনি নিয়ে আসছেন তাঁর তৃতীয় পরিচালনা 'আয়না মানুষ' নিয়ে। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।

 


সোহিনী সরকার ছাড়াও ছবিতে থাকবেন অনামিকা সাহা, বিশ্বনাথ বসুকে। ছবিতে বাড়িতে বাড়িতে রান্নার কাজ করতে দেখা যাবে সোহিনী সরকারকে। আর সোহিনীর শাশুড়ির চরিত্রে অনামিকা সাহা। 

 


সূত্রের খবর, এই গল্পে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়কে। ছবিতে তাঁর চরিত্রটি ঠিক কেমন, তা যদিও এখনও পর্যন্ত খোলসা নয়‌। একের পর এক ছবি, সিরিজে নানা চরিত্রে দর্শকের মন জয় করেছেন অনুজয়। তাঁর অভিনীত ইতিবাচক থেকে নেতিবাচক এমনকী ধূসর চরিত্রও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে।

 

 

মানসী সিনহার নতুন গল্পে উঠে আসবে ছাপোষা জীবনধারা। সমাজের এমন কিছু ঘটনা এই ছবির গল্পে ফুটবে, যা সবার চোখের সামনে থাকলেও অছিলায় এড়িয়ে যাওয়া হয় রোজ। 

 


জানা যাচ্ছে, এপ্রিলের শেষে কিংবা মে মাসের শুরুতে শুটিং ফ্লোরে যাবে ছবিটি। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর পুজোয় মুক্তি পাওয়ার কথা 'আয়না মানুষ'-এর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া