বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ৩০ মার্চ ২০২৫ ১৬ : ৪৭Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আরও এক বসন্ত পার! তবে এই বছরটা ছিল একেবারেই অন্যরকম। নতুন অভিজ্ঞতা, নতুন উপলব্ধি, আর একঝাঁক ভালোবাসায় মোড়া বিশেষ এক জন্মদিন কাটালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। শহর কলকাতায় পালন করলেন নিজের জন্মদিন, তবে এবার এক অনন্য উপায়ে।
জন্মদিন মানেই নিজের জন্য বিশেষ কিছু করা, তবে দেবচন্দ্রিমার জন্য দিনটা শুধু নিজের জন্য নয়, বরং আরও অনেকের মুখে হাসি ফোটানোর এক সুযোগ। এই বিশেষ দিনে তিনি বেছে নিলেন দুঃস্থ শিশুদের সঙ্গে সময় কাটানোর পথ। তাদের হাসিতে, তাদের আনন্দে খুঁজে নিলেন নিজের জন্মদিনের আসল সুখ। শুধু সময়ই নয়, বাচ্চাদের জন্য নিয়ে গেলেন উপহারও, যা তাদের মুখে একগাল হাসি ফোটাতে দারুণভাবে সফল। দেবচন্দ্রিমার এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
জন্মদিনের ঘরোয়া উদ্যাপনেও ছিল বিশেষ চমক! বন্ধু মিষ্টি সিং হঠাৎ এসে অভিনেত্রীকে একদম অবাক করে দিলেন। তবে সবচেয়ে বড় চমক ছিল আরেকজনের উপস্থিতি। তিনি আর কেউ নন, কিরণ মজুমদার। প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের সঙ্গে কঠিন সময় কাটানোর পর কিরণই হয়ে উঠেছেন দেবচন্দ্রিমার সবচেয়ে বড় ‘সাপোর্ট সিস্টেম’। একে অপরকে কঠিন সময়ে আগলে রেখে, ভালবাসার এক নতুন সংজ্ঞা গড়ে তুলেছেন তাঁরা। জন্মদিনের ঘরোয়া সেলিব্রেশনেও এক মুহূর্তের জন্যও দেবচন্দ্রিমার পাশে থেকে তাঁকে একা অনুভব করতে দেননি কিরণ।
ইতিমধ্যেই বড় পর্দায় কাজ শুরু করেছেন দেবচন্দ্রিমা। পরিচালক পাভেল ঘোষের নতুন ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে তাঁকে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সঙ্গে। নতুন এই ছবির জন্য ভক্তদের উত্তেজনাও তুঙ্গে।
জন্মদিনের আনন্দ, নতুন বন্ধুত্বের গল্প আর কেরিয়ারের নতুন দিগন্ত—সব মিলিয়ে এই বছর দেবচন্দ্রিমার জন্য সত্যিই স্পেশাল! সামনে কী চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি