বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মার্চ ২০২৫ ২৩ : ৫২Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। কোথাও এতটুকু সন্দেহের আঁচ পেলেই তা হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। এবার নেটিজেনদের চর্চায় অভিনেত্রী অর্চনা পূরণ সিং। অর্চনা তাঁর ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ শেয়ার করেছেন এবং যথারীতি তাঁর স্বামী পরমিত শেঠি ফের লাইমলাইটে।
নতুন ভ্লগে অর্চনা তাঁর ছেলেদের আন্তর্জাতিক সফরের কথা জানিয়েছেন। বড়ছেলে আয়ুষ্মান যখন প্যারিসে তাঁর প্রথম আন্তর্জাতিক ভ্রমণ করেছিলেন, তখন ছোটছেলে আর্যমান তাঁর বন্ধুদের সঙ্গে মালদ্বীপে গিয়েছিলেন। দু'জনেই যখন মুম্বই ফিরতে চলেছেন, তখন উচ্ছ্বসিত অর্চনা তাঁদের জন্য সারপ্রাইজ হিসাবে দহি পনির রান্না করেন।
অর্চনা বাড়িতে পনির তৈরি করে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁর স্বামী পরমিত তাঁকে রান্নাঘরে উত্যক্ত করছিলেন। তখন বিরক্ত হয়ে অর্চনা বলেন, "প্রতি বারের মতো আমি এই মানুষটির ওপর প্রচণ্ড বিরক্ত। দয়া করে কেউ ওকে আমার কাছ থেকে নিয়ে যান, আমি ঠিকানাটি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।"
রান্নায় তেমন পটু নন অর্চনা, এই কথা আগেই জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই দুই ছেলে ও স্বামী তাঁর সঙ্গে রসিকতা শুরু করে। এমনকী মজার ছলে পরমিত জানান, রান্না ভাল না হলে বিবাহবিচ্ছেদের পথে হাঁটবেন তিনি। এরপর খাবার টেবিলে অর্চনার বড়ছেলে বাবাকে রসিকতা করে জিজ্ঞাসা করলেন, "পনিরটি ঠিক আছে তো? এখন তাহলে আর বিচ্ছেদের পথে যাওয়ার প্রয়োজন নেই তো?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি