রবিবার ২৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Bollywood: শাহরুখ ঝড়ে কাবু প্রভাস, ‘ডানকি’র দাপটে মাল্টিপ্লেক্সছাড়া ‘সালার’!

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ২০ ডিসেম্বর ২০২৩ ১৭ : ২৮
 ‘ডানকি’ বনাম ‘সালার’ হওয়ারই ছিল। শেষমুহূর্তে সেটাই হল।

শুরুতে শাহরুখ খান আশ্বাস দিয়েছিলেন, ‘সালার’-এর সঙ্গে কোনও রকম অনৈতিক আচরণ করবেন না। কারণ, প্রভাসের সঙ্গে তাঁর কোনও শত্রুতা নেই। দুই তারকার ছবি একসঙ্গে মুক্তি পাবে। দুই পরিচালকের ছবি প্রেক্ষাগৃহে হইহই করে চলবে। দর্শক ছবির ভবিষ্যত তৈরি করে দেবে। তাঁরা দুটো ছবি দেখবেন না যে কোনও একটি। কোনটি দেখবেন, সেটাও তারাই ঠিক করবে। সেই আশাতেই ‘সালার’-এর মুক্তির তারিখ পিছোননি পরিচালক প্রশান্ত নীল। কিন্তু শেষমুহূর্তে বড় কোপ বসাল টিম ‘ডানকি’। তাদের দাবি, সমস্ত মাল্টিপ্লেক্সে চারটে শো-তে শুধু শাহরুখের ছবি চলবে। সিঙ্গল স্ক্রিনে দেখানো যেতে পারে প্রভাসের ছবি।

‘সালার’-এর আগামী পদক্ষেপ কী? ছবির প্রযোজক-পরিচালকের এখন আর পিছিয়ে আসার সময় নেই। কারণ, মুক্তির তারিখ ঘোষিত। তাই বাধ্য হয়ে তাঁরা সিঙ্গল স্ত্রিনে ছবি দেখানোর মতো সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয়েছেন। খবর, শুধুই মুম্বই নয়, রেড চিলিজের পক্ষ থেকে দক্ষিণেও একই নির্দেশ জারি করা হয়েছে সেখানকার মাল্টিপ্লেক্সের মালিকদের। কারণ, দক্ষিণ ‘সালার’ এবং প্রভাসের শক্ত ঘাঁটি। সেখানেও মাল্টিপ্লেক্সে ছবি দেখানোর অনুমতি বা শো পায়নি টিম ‘সালার’। আইনক্স কর্তৃপক্ষ এই একপেশে সিদ্ধান্তের কোনও জোরালো প্রতিবাদ না করায় ধিক্কারের মুখে অজয় বিজলি। ছবির নির্মাতাদের দাবি, তিনি শক্ত পদক্ষেপ করলে এই ঘটনা ঘটত না। প্রযোজনা সংস্থা হোম্বলে ফিল্মস ইতিমধ্যেই নাকি অজয় বিজলি এবং পিভিআর-আইনক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে। 



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া