বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মার্চ ২০২৫ ২০ : ৪৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: রবি ঠাকুরের 'শেষের কবিতা'য় যেমন অসম্পূর্ণ প্রেমের গল্প পাঠকের মনোযোগ আকর্ষণ করেছিল। ঠিক তেমনই এক অসম্পূর্ণ প্রেমের গল্প বলতে আসছেন পরিচালক অংশুমান চক্রবর্তী। 'শেষের কবিতা'র আঙ্গিকে তৈরি হতে চলেছে তাঁর স্বল্পদৈর্ঘ্যের ছবি 'আ ফেয়ারি টেল'। লেখায় বৈশাখী চক্রবর্তী, প্রযোজনায় ঝুমা চক্রবর্তী।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেবলীনা দত্ত ও সৌরভ দাস। গল্পে 'অ্যাঞ্জেলিনা' মিশ্র সংস্কৃতির পক্ষপাতী। প্রত্যন্ত গ্রামের দারিদ্রতার বৃত্তে থাকা মানুষদের একটু ভালভাবে বাঁচার রসদ যোগায় সে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, লেখার সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতিকে নিয়ে সময় কাটাতে ভালবাসে সে। এদিকে, কলেজের মেধাবী ছাত্র 'প্রান্তিক'। অভাব গ্রাস করায় কিছুতেই নিজের লক্ষ্যের দিকে এগোতে পারে না। অ্যাঞ্জেলিনা নিঃস্বার্থভাবে তাকে সাহায্য করে।
এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। একে অপরকে ভালবেসে ফেলে তারা। কিন্তু তাদের এই অসমবয়সি প্রেম মেনে নিতে পারে না প্রান্তিকের বান্ধবী 'রোশনী'। এদিকে, প্রান্তিক ও রোশনীর মাঝে নিজেকে তৃতীয় ব্যক্তি মনে করে অ্যাঞ্জেলিনা। তাই হঠাৎ একদিন আত্মহত্যার পথ বেছে নেয় সে। কিন্তু অ্যাঞ্জেলিনার আত্মহত্যা মেনে নিতে পারে না প্রান্তিক। দুর্ঘটনায় স্মৃতি হারিয়ে ফেলে সে। রোশনীর মধ্যেই অ্যাঞ্জেলিনাকে খুঁজতে শুরু করে সে। কী হবে তাঁদের ভবিষ্যৎ? এই উত্তর মিলবে ছবির গল্পে।
এই মুহূর্তে চলছে ছবির প্রাক প্রোডাকশন কাজ। জানা যাচ্ছে, চলতি বছর এপ্রিলের মাঝামাঝি সময়ে শান্তিনিকেতনে শুরু হবে ছবির শুটিং।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি