বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২৯ মার্চ ২০২৫ ১৭ : ১৯Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টেলিপাড়া থেকে সোজা ওপার বাংলায় পাড়ি দিলেন ধারাবাহিকের জনপ্রিয় নায়িকা। জি বাংলার 'ফুলকি' এবার বাংলাদেশি নাটকে। শুরু থেকেই টিআরপিতে দারুণ ফল করে এই মেগা। সেই সুবাদে দর্শক মহলে ব্যপক পরিচিতি পেয়েছেন পর্দার 'ফুলকি' ওরফে অভিনেত্রী দিব্যাণী মণ্ডল। এবার ওপার বাংলাতেও শুরু করলেন পথ চলা।
পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে দেখা যাবে দিব্যাণীকে। ইদের দিন সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে। নাটকটি ভালবাসা দিবসে মুক্তির কথা থাকলেও পিছিয়ে গিয়েছে মুক্তির সময়। মুখ্য চরিত্রে দেখা যাবে মেহজাবিন চৌধুরী ও ফারহান আহমেদ জোভানকে। ২০১৮ সালে 'বেস্ট ফ্রেন্ড' নাটকে প্রথমবার প্রবীর রায় চৌধুরীর সঙ্গে কাজ করেন মেহজাবীন চৌধুরী। এরপর আবারও নতুন রূপে, নতুন গল্প নিয়ে ফিরছেন মেহজাবিন-জোভান জুটি।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে দেখা যাবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শুভ্র (জোভান) ও পুষ্পিতা (মেহজাবীন চৌধুরী) বড় মাপের অভিনেতার হওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নের পিছু ছুটতে গিয়ে বন্ধুত্বের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে? সেই উত্তর দেবে নাটকটি।
জানা যাচ্ছে, এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দিব্যাণী। তবে এই পর্বে খুব একটা বেশি দেখা যাবে না তাঁকে। কিন্তু আগামী পর্বে পুরোদমে থাকছেন অভিনেত্রী। সূত্রের খবর, ২০২৬-এর গোড়াতেই শুটিং শুরু হবে নাটকের আগামী পর্বের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি