বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মার্চ ২০২৫ ২৩ : ২৩Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: শাহিদ কাপুর মানেই অ্যাকশনে চমক! সেই চেনা রূপেই আবার ফিরছেন তিনি। তবে এবার শুধু গুলি-বন্দুক নয়, সঙ্গে রহস্য, টুইস্ট আর স্মৃতি হারানোর ধাঁধা। পরিচালক রোশন অ্যান্ড্রুজের ছবিতে শাহিদ কাপুরের নতুন অবতারের নাম ‘দেবা’। গত জানুয়ারিতে বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘দেবা’। আর এই ছবি শুক্রবার মুক্তি পেল ওটিটি-তে। ২৮ মার্চ থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই বহুল প্রতীক্ষিত থ্রিলার।
‘দেবা’র কেন্দ্রে রয়েছে এক রহস্য। শাহিদের চরিত্র— এসিপি দেব আম্ব্রে, যে নিজের সবচেয়ে কাছের বন্ধুর খুনের তদন্তে নেমে আচমকাই হারিয়ে ফেলে নিজের সমস্ত স্মৃতি। এরপর শুরু হয় এক স্মৃতি-হারানো অথচ এক মরণপণ লড়াই। দেবার প্রেমিকার চরিত্রে আছেন পূজা হেগড়ে, যিনি ছবিতে এক সাংবাদিক— দিয়া সাঠে। আরও রয়েছেন কুবরা শেঠ।
‘দেবা’ আসলে রোশন অ্যান্ড্রুজেরই বিখ্যাত মালয়ালম ছবি ‘মুম্বই পুলিশ’-এর রিমেক। যেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। তবে এবার এই রহস্যে ঢুকে পড়েছেন শাহিদ কাপুর। নিজের চরিত্র নিয়েই অভিনেতা বললেন— ‘দেবা স্বপ্ন নয়, বরং বাস্তব। দেবা ছবির নাম শুনেই অনেকে মনে করেছেন শাহিদের এই চরিত্র হয়তো অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ থেকে অনুপ্রাণিত। শাহিদ মজার ছলেই বললেন—“অমিতজি-কে দেখে আমরা বড় হয়েছি। তার প্রতি শ্রদ্ধা থেকেই হয়তো ছবির নাম ‘দেবা’। তবে ছবির স্টোরি, ডায়ালগ, ড্রামা সবকিছুতেই চমক রয়েছে।” শাহিদের কথাতেই স্পষ্ট, এই ছবির গল্প, আবেগ ও অ্যাকশন— সবই দর্শকদের নতুন করে চমকে দিতে তৈরি।
২০২৩-এর দশেরাতেই সমাজমাধ্যমে প্রকাশ পেয়েছিল 'দেবা'রূপী শাহিদ কাপুরের প্রথম ঝলক। অভিনেতার প্রথম লুক দেখে তারিফ করেছিল নেটপাড়া। পুলিশ অফিসার শাহিদকে পাওয়া গিয়েছিল ছোট ছোট করে ক্রু কাট চুলে। হাতে বন্দুক। পরে আছেন খাকি প্যান্ট আর সাদা শার্টে। উপরের কয়েকটা বোতাম খোলা। হাতে ছিল ব্রেসলেট, যা মনে করিয়েছিল সলমন খানকে। চোখে থাকা সানগ্লাস আবার উসকে দিচ্ছিল 'কবীর সিং'-এর স্মৃতি। জানা গিয়েছিল, এই ছবিতে একজন 'রাফ অ্যান্ডটাফ' পুলিশ অফিসারের ভূমিকায় হাজির হবেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি