বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মার্চ ২০২৫ ২২ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ফের পর্দায় আসছে ‘ভাইজান’-এর ঝড়! সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘সিকান্দর’-এর ট্রেলারে ধরা পড়েছে তাঁর অদম্য রূপ — অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নির্মম কিন্তু জনদরদী যোদ্ধা।
সম্প্রতি, এই ছবির প্রচারে এক প্রাণখোলা আড্ডায় সলমনের সঙ্গে হাজির ছিলেন ‘সিকান্দর’-এর পরিচালক এ আর মুরুগাদোস এবং বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান। সেখানেই মজার ছলে শুরু হয় সলমন-আমিরের খুনসুটি। দুই খান মিলে মুরুগাদোসকে জিজ্ঞেস করেন, “কে বেশি ভাল অভিনেতা? কে বেশি পরিশ্রমী? কে বেশি সৎ?” আমির হেসে বলে ওঠেন, “এইসব একঘেয়ে কথা বাদ দাও!”
তবে এই হাসিঠাট্টার মাঝেও আমির প্রকাশ্যে বলে ওঠেন, “ও (সলমন) সত্যিই অসাধারণ অভিনেতা। ‘দাবাং’ দেখেছ তো? ওর আবেগের দৃশ্যগুলো দুর্দান্ত।” শোনামাত্রই মুরুগাদোস যোগ করেন, “ক্যামেরা যখন শুধু ওঁর মুখের ক্লোজআপে, পাশে কেউ নেই, সলমন তখনও গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারে। সেটাই ওঁর সবচেয়ে বড় শক্তি।”
‘সিকান্দর’-এ সলমনের সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানা এবং কাজল আগরওয়াল। রশ্মিকার প্রতি মুগ্ধ সলমন বলেন, “রশ্মিকা দিন-রাত খেটে চলেছে। ও ‘সিকান্দর’ আর ‘পুষ্পা ২’-এর শিডিউল একসঙ্গে সামলিয়েছে, ঘুমেরও সময় পাচ্ছে না।” ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, পরিচালনা করেছেন ‘গজিনী’, ‘হলিডে’ ছবিখ্যাত এ আর মুরুগাদোস।
এবার অপেক্ষা ৩০ মার্চের, কারণ সেদিনই দেখা যাবে প্রেক্ষাগৃহে কতটা উঠবে সলমনের ‘সিকান্দর’-এর ঝড়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি