বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rakhi Gulzar, Zinia Sen, and a Bowl of Tangra Curry — When Bengali Flavours Ruled the Film Set of Amar Boss

বিনোদন | Exclusive: রাখি গুলজার ও জিনিয়া সেনের রান্নাঘরের গল্প — ট্যাংরা-টক ডালেই শুটিং ফ্লোরে জমজমাট বাঙালিয়ানা

Reporter: Syamasri Saha | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মার্চ ২০২৫ ২২ : ২৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ৯ মে মুক্তি পাচ্ছে রাখি গুলজার অভিনীত ‘আমার বস’। রাখি গুলজার এই ছবি দিয়ে অনেক বছর পরে বাংলা ছবিতে ফিরছেন। আরও ভাল করে বললে, দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরলেন রাখি। ছবিতে রাখি ছাড়াও অন্যান্য মুখ্যচরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।  ‘আমার বস’-এ বাংলা ভাষার গুরুত্ব থাকবে। গল্প আবর্তিত হবে এক প্রকাশনা সংস্থাকে কেন্দ্র করে। ২০২৪-এর জানুয়ারি  কলকাতায় এসেছিলেন রাখি। টানা শুট করে গিয়েছিলেন এ শহরে। জানেন কি, প্রায় আশি ছুঁয়ে ফেলা এই বর্ষীয়ান অভিনেত্রীকে প্রতিদিন নিজের হাতে রেঁধে খাওয়াতেন শিবপ্রসাদের স্ত্রী তথা এ ছবির সৃজনশীল প্রযোজক তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন।  এবং স্বল্পাহারী হলেও প্রতিদিন কী খাবেন সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিয়ে দিতেন রাখি স্বয়ং! 

 

রাখি গুলজার বরাবর-ই পাকা রাঁধুনি। এখনও জমিয়ে রাঁধতে পারেন। আর বাংলা খাবারের প্রতি আজও বড় ভালবাসা বর্ষীয়ান অভিনেত্রীর। তাই বাঙালি খাবারের প্রায় সমস্ত পদের রেসিপির খুঁটিনাটি তাঁর আয়ত্তে। শুটিংয়ের সময়ে শহরের এক পাঁচতারা হোটেলের কামরা তাঁর অস্থায়ী ঠিকানা হলেও, সেখানকার খাবার তিনি খেতেন না। অভিনেত্রীর জন্য যত্ন করে নিজের হাতে রাঁধতেন জিনিয়া। খাবারের মেন্যুর তদারকিও যে তিনি-ই করতেন তা বলাই বাহুল্য। মাংস ছুঁয়েও দেখেন না। তবে মাছ খেতে বড় ভালবাসেন রাখি। বিশেষ করে ছোট মাছ। প্রতিদিনের লাঞ্চে তাঁর পাতে তাই থাকত-ই পাবদা, পার্শে অথবা , কৈ, ট্যাংরা মাছের ঝোল। এবং টক ডাল। আমড়া দিয়ে টক ডাল, সুক্তো-র বড় ভক্ত তিনি। রোজকার মেন্যুতে থাকত সেসবও। আসলে, বাড়ির বাঙালি খাবারের বড় অনুরাগী বর্ষীয়ান অভিনেত্রী। এবং কোন পদের সঙ্গে অথবা পর কী কী খাবেন জানিয়ে দিতেন তা-ও। অর্থাৎ কোন ডালে কী ফোড়ন হবে, কোন মাছের ঝাল হবে না কি ঝোল অথবা বাটি চচ্চড়ি- ধরে ধরে নির্দেশ দিতেন!জানা গেল, রাখি পরিকল্পনা করেছিলেন 'আমার বস'-এর শুটিং শেষে সুন্দরবনে ইউনিটের  সকলকে নিয়ে চড়ুইভাতি করতে যাবেন। নিজেই রাঁধবেন। তবে শেষমেশ সেই পরিকল্পনা সফল হয়নি। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া