বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৮ মার্চ ২০২৫ ১৮ : ৫৫Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মালয়ালম ইন্ডাস্ট্রির বহুল জনপ্রিয় ছবি ‘অয়্যাপ্পানুম কোশিয়ুম’ এবার বলিউডের পর্দায়। বহু প্রতীক্ষিত এই রিমেকে মুখ্যচরিত্রে দেখা যাবে জন আব্রাহাম-কে। খবর, এই অ্যাকশন-ড্রামার হিন্দি ভার্সনে জন শুধু অভিনয়ই করবেন না, ছবিটি প্রযোজনাও করবেন। মূল ছবিতে দেখা গিয়েছিল পৃথ্বীরাজ সুকুমারন এবং বিজু মোহন-কে।
বছর চারেক আগেই এই ছবির হিন্দি রিমেকের স্বত্ব কিনেছিলেন জন। কিন্তু প্রজেক্টটি নানা কারণে এগোচ্ছিল না। অবশেষে ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ খ্যাত পরিচালক প্রসিত রায়ের সঙ্গে হাত মিলিয়ে এবার এই দুই-নায়কের গল্প এগোবে। মূল গল্পের মতো এখানেও মুখোমুখি হবে এক ধনী, প্রভাবশালী প্রাক্তন হাওলদার এবং এক সৎ, কঠোর পুলিশ অফিসার। ছবির চিত্রনাট্য ঘষামাজা চলছে একেবারে শেষ পর্যায়ে। জন এবং প্রসিত নিশ্চিত করতে চাইছেন, মূল ছবির সংলাপনির্ভর শক্তিশালী গল্প যেন বজায় থাকে। সঙ্গে হবে আরও বেশি মশলাদার ও বলিউডের উপযোগী অ্যাকশন-সাসপেন্সের পরিপূর্ণ প্যাকেজ।
বড়পর্দায় প্রসিত রায়ের এটি দ্বিতীয় ছবি। এর আগে তিনি অনুষ্কা শর্মার ‘পরী’ এবং ‘চাকদা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন। যদিও চাকদা এক্সপ্রেস এখনও মুক্তি পায়নি। ‘অয়্যাপ্পানুম কোশিয়ুম’ রিমেকের পরিকল্পনা শুরু হয়েছিল ২০২১ সালের শেষ দিকে, জন আব্রাহাম এবং অভিষেক বচ্চন-কে নিয়ে। পরিচালনা করার কথা ছিল মিশন মঙ্গল-এর জগন শক্তির। পরে অভিষেকের শিডিউল জটিলতায় কারণে সেই জায়গায় আসেন অর্জুন কাপুর। তবে ঠিক শুটিংয়ের এক মাস আগে প্রজেক্টটি হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে অনুরাগ কাশ্যপের সঙ্গেও আলোচনা হলেও সেই প্রজেক্টটি আর বাস্তবায়িত হয়নি। তবে এবার হল। পরিচালক প্রসিত রায়কে নিয়ে পুরোদমে শুরু হয়েছে প্রস্তুতি।
জনের প্রযোজনা সংস্থা চাইছে, ছবিটি যেন মূল গল্পের সারবত্তা বজায় রেখেও দর্শকের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। তাই একেবারে খোলনলচে বদলে লেখা হচ্ছে চিত্রনাট্য। জন আব্রাহাম ছাড়া এখনও এই ছবির দ্বিতীয় মুখ্য চরিত্রের অভিনেতা নির্ধারিত হয়নি। তবে শিগগিরই আসবে বলে খবর। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালের শেষভাগে। এর আগে জন ব্যস্ত থাকবেন রোহিত শেট্টির পরবর্তী কপ ইউনিভার্স সিনেমার শুটিং নিয়ে। অন্যদিকে প্রসিত শেষ করবেন তাঁর অ্যামাজন প্রাইমের নতুন সিরিজ, যেখানে অভিনয় করছেন আলি ফজল এবং সোনালি বেন্দ্রে।
প্রসঙ্গত, জনকে আগামীতে দেখা যাবে দিনেশ ভিজান প্রযোজিত রাজনৈতিক থ্রিলার ‘তেহরান’-এ, যা মুক্তি পাবে এই বছরের দ্বিতীয়ার্ধে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি