বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শিন্ডে-মন্তব্যে একগুচ্ছ এফআইআর, আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টে কুণাল, শুনানি আজই!

Riya Patra | ২৮ মার্চ ২০২৫ ১৬ : ৪৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক আগেও ঘিরে ধরেছে তাঁকে, তিনিও খুব একটা পাত্তা দেননি সেসবে। তবে এবার বিতর্কের রেশ যেন থামতেই চাইছে না। একদিকে হুমকি, একদিকে পুলিশের এফআইআর, পরপর সমন। অতিরিক্ত দিন চেয়ে আবেদন করা হলেও, তাতে সদর্থক উত্তর মেলেনি। পরিস্থিতি বুঝে এবার আদালতের দ্বারস্থ হলেন কুণাল কামরা। সূত্রের খবর, মুম্বই পুলিশের এফআইআরে আগাম জামিন চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুনানির সম্ভাবনা শুক্রবারেই।

তামিলনাড়ুর ভিল্লুপুরম শহরের বাসিন্দা কুণাল, তাঁর মতে এই গোটা ঘটনায় মাদ্রাজ হাইকোর্টের এক্তিয়ার রয়েছে। শুক্রবার, ২৮ মার্চ বিচারপতি সুন্দর মোহনের সামনে তাঁর আবেদন জরুরি মামলা হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানা গিয়েছে।

নাম উল্লেখ করেননি, তবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে কৌতুকের সুরে যে গান গেয়েছেন, তা ছড়িয়ে পড়েছে দেশে। কুণাল-মন্তব্যে গত কয়েকদিন ধরে উত্তাল মারাঠাভূমের রাজনীতি। কৌতুক অভিনেতার ভিডিও ঘিরে একেবারে সম্মুখ সমরে বিজেপি,  শিবসেনার দুই গোষ্ঠী। এক পক্ষের বক্তব্য, অন্যান্য বিরোধী  রাজনৈতিক দলগুলি এই কাজ করিয়েছে, এক পক্ষের দাবি, যা বলেছেন কুণাল শিন্ডেকে নিয়ে, ভুল তো তা নয়। এর মাঝেই ভাঙচুর, থানা পুলিশ, মামলা। শিবসেনা বিধায়কদের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছে মুম্বই পুলিশ। কৌতুকশিল্পীকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠানো হয়েছে। অন্যদিকে দিনকয়েক আগেই কুণাল ঘনিষ্ঠরা দাবি করেছিলেন, কমপক্ষে ৫০০টি হুমকি ফোন পেয়েছেন কুণাল। এমনকি তাঁকে টুকরো টুকরো করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

প্রাণসংশয়ের কারণ দেখিয়ে কুণাল থানায় হাজিরা দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চেয়েছিলেন। যদিও বৃহস্পতিবার, ২৭ মার্চ জানা যায়, মুম্বই পুলিশ কুণালের আবেদনে সাড়া দেয়নি। তিনি ৩ এপ্রিল পর্যন্ত সময় চাইলেও, তাঁকে সোমবারেই, অর্থাৎ ৩১ মার্চ হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। তার পরেই আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন কুণাল, সূত্রের খবর তেমনটাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া