শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ মার্চ ২০২৫ ০১ : ২১Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বর্ষাপাড়া স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের দ্বিতীয় ঘরের মাঠ। গুয়াহাটিকে ঘরের মাঠ হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিস্মিত নিউ জিল্যান্ডের প্রাক্তন তারকা সাইমন ডুল।
বুধবার গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্স হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালসকে। আর তারপরই এই প্রশ্ন তুলেছেন প্রাক্তন কিউয়ি তারকা।
সোয়াই মানসিং স্টেডিয়াম রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। ২০২৩ সাল থেকে গুয়াহাটি রাজস্থানের দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই ভেন্যুতে ২০০৮ সালের চ্যাম্পিয়নরা পাঁচটা ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। ২০২৩ সালের এপ্রিলে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছিল রাজস্থান। এটাই একমাত্র জয় রাজস্থানের।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সাইমন ডুল বলছেন, ''হোম গ্রাউন্ডের ম্যাচ থেকেই সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে হবে। হোম গ্রাউন্ডে সেরা পারফরম্যান্স তুলে ধরতে হবে। দুর্দান্ত দল রাজস্থান রয়্যালস। জয়পুরে ধারাবাহিক ভাবে ওরা জিতে এসেছে। আইপিএল খেতাব জয়ের ব্যাপারে রাজস্থান যদি সিরিয়াস হয়, তাহলে নিজেদের নিয়ন্ত্রণে যা রয়েছে, তার সদ্ব্যবহার করতে হবে। চেন্নাই সুপার কিংস সরে যাচ্ছে চিপক থেকে বা ওয়াংখেড়ে স্টেডিয়াম আর মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড নয়, এমনটা কেউ কল্পনা করতে পারবেন? এরকম ঘটনা হবেই না কখনও।''
নাইটদের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাটিং অর্ডার নিয়েও রয়েছে একাধিক প্রশ্ন। ক্যারিবিয়ান তারকা হেটমায়ার আগ্রাসী ব্যাটিং করেন। তাঁকে আট নম্বরে কেন ব্যাটিং করতে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা সাইমন ডুল।
রবিবার গুয়াহাটিতে আরও একটি ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে রাজস্থানের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। ১৩ এপ্রিল জয়পুরে প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস। তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি