শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

IPL 2025: BCCI asked to not make IPL 2025 hero wait for T20I debut

খেলা | 'অপেক্ষায় রাখার দরকার নেই, সরাসরি ওকে জাতীয় দলে নেওয়া হোক', আইপিএলের এই তারকার জন্য গলা ফাটালেন দেশের প্রাক্তন ক্রিকেটার

KM | ২৭ মার্চ ২০২৫ ০০ : ২৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: ছক্কার বৃষ্টি বইয়ে দিয়ে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়েছেন আশুতোষ শর্মা। সেই আশুতোষ শর্মাকে সরাসরি ভারতীয় দলে সুযোগ দেওয়া হোক। এমন বার্তা দিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার অময় খুরাশিয়া। 

আশুতোষ শর্মার প্রাক্তন কোচ অময় খুরাশিয়া। তিনি মনে করেন, ব্যাটিং অর্ডারে আশুতোষ শর্মাকে দিল্লি ক্যাপিটালস উপরের দিকে ব্যাট করতে পাঠাক। 

আশুতোষের ঝোড়ো ব্যাটিংয়ে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয়ের স্বাদ পেল দিল্লি। যে ম্যাচ চলে গিয়েছিল লখনউয়ের সাজঘরে, সেই ম্যাচ একা বের করে আনেন আশুতোষ।  

খুরাশিয়া বলেন, ''ভারতের হয়ে খেলা উচিত আশুতোষের। দল যখন ৬ উইকেটে ১১৩ রান করে ধুঁকছে, সেই সময়ে আশুতোষ একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেয়। ক'জন ক্রিকেটার এই কাজ করেছে? যে উইকেটে বল পড়ে থমকে আসছে, সেই পিচে রবি বিষ্ণোইয়ের মতো আন্তর্জাতিক মানের বোলারকে আক্রমণ করে। জাতীয় দলের হয়ে ছেলেটা  টি-টোয়েন্টি ফরম্যাটে খেলুক। সরাসরি ওকে দলে নেওয়া হোক। দুর্দান্ত প্রতিভা। এই ধরনের প্রতিভাকে আগে খুঁজে বের করা হোক। তাদের অপেক্ষায় রাখার দরকারই নেই।'' 

ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমেছিলেন আশুতোষ। দিল্লি তখন ৫ উইকেট ৬৬। ২১০ রান করে ম্যাচ জেতা তখন অসম্ভব বলেই মনে হচ্ছে। অতি বড় দিল্লি ভক্তও  মনে করেননি এই ম্যাচ জিতে যাবে। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। কখন কোন দিকে খেলার মোড় বাঁক নেবে, তা কেউই জানেন না। 

প্রথম ২০ বলে আশুতোষ করেন ২০ রান। জেতার জন্য  ৫ ওভারে দরকার সেই সময়ে ৬২ রান। পরের ১১ বলে পাঁচ-পাঁচটি  ছক্কা মেরে ৪৬ রান করেন তিনি। দিল্লিও ম্যাচ জিতে যায়। ৩১ বলে ৬৬ রান করে দলকে ম্যাচ জিতিয়ে তবেই শান্ত হন আশুতোষ শর্মা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া