বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Swastika Breaks Silence on  her Life s  Bold Choices and Buzz cut

বিনোদন | কেন প্রায় ন্যাড়া হয়ে গিয়েছিলেন স্বস্তিকা? এর ফল তাঁকে ভুগতে হয়েছিল কীভাবে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ০০ : ১৯Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: স্বস্তিকা এমন এক অভিনেত্রী, তার থেকেও বড় কথা এমন এক মানুষ যিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই পছন্দ করেন। এ কথা জানেন তাঁর পরিচিত সকলেই। এমনকি, নিজের ব্যক্তিগত জীবনের নানান দিক থেকে সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি।  বিভিন্ন সময়ে স্বস্তিকার সঙ্গে এই ব্যক্তিদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে জনতামহলে। স্বস্তিকার জীবনযাপন নিয়েও বিস্তর আলোচনা হয় সমাজমাধ্যমে।  স্বস্তিকা বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা,স্পষ্ট কথা বলতেই ভালবাসেন। এবার সর্বভারতীয় স্তরের এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিলেন স্বস্তিকা নিজেই। 

 

স্বস্তিকা জানালেন, মৈনাক ভৌমিকের এক ছবির জন্যেই মাথার সব চুল প্রায় ছেঁটে ফেলেছিলেন তিনি। সেই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত-ও। তবে যখন শুটিং শেষ হতে আর চারদিন বাকি, আচমকা বন্ধ হয়ে গেল সেই ছবির কাজ। এরপর আর হয়নি! অভিনেত্রীর কথায় – “একজন নায়িকা স্রেফ একটি চরিত্রের স্বার্থে মাথা কমিয়ে প্রায় ন্যাড়া হয়ে যাচ্ছে, এটা ছোট কথা নয়। বরং একজন অভিনেত্রী হিসাবে বড় ব্যাপার। তবে মজার ব্যাপার, আমার চুলের ওই দশা দেখে প্রায় সবাই বলা শুরু করলেন আমি নাকি মাদকাসক্ত হয়ে গিয়েছি। এবং এতটাই মাদকাসক্ত হয়ে গিয়েছি যে হয় আমি রিহ্যাবে যাচ্ছি নয় সেখান থেকে ফিরছি! মানে...অকল্পনীয়!”  


“তাঁরা তো আর জানেন না একটি ছবির কাজের জন্য আমি ওই লুকটা তৈরি করেছিলাম। আসলে...বেশিরভাগ ছবিতেই যেমন দেখানো হয় আর কী ওই যে মাদকাসক্ত হলেই কোনও নারী নিজের মাথার চুল কমিয়ে ফেলেন কিংবা ছোট করে ফেলেন, সেসব দেখেই এরকম ভাবছিল অনেকে। শুধু তাই নয়, আমার আত্মীয়রা পর্যন্ত আমার মা'কে ফোন করত। আর বলত, ‘ওকে একটু দ্যাখো। নিশ্চয়ই ওর কোনও সমস্যা হচ্ছে। হয়ত ওর সঙ্গে...একটু খেয়াল রাখো ওর।’ এসব বলত। আর মা ফোনটা নামিয়ে রেখেই আমাকে তুমুল বকাবকি করত।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া