শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ২৭ মার্চ ২০২৫ ০০ : ০৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সদ্য শুরু হয়েছে আইপিএল। উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স হেরে গেলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতেছে অজিঙ্কে রাহানের দল। এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই সানরাইজার্স হায়দরাবাদ পাহাড়প্রমাণ রান করেছিল।
আইপিএল প্লে অফের জন্য ইরফান পাঠান চারটি দল বেছে নিয়েছেন। কিন্তু পাঠানের সেই দলে জায়গায় পায়নি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। নিজের ইউটিউব চ্যানেলে পাঠান চারটি আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে বেছে নিয়েছেন। এই চারটি দল চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।
এবারের ধারাভাষ্যকারদের যে দল তৈরি হয়েছে মেগা ইভেন্টের জন্য, সেই দলে রাখা হয়নি ইরফান পাঠানকে। দেশের প্রাক্তন অরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ, ধারাভাষ্য দেওয়ার সময়ে পাঠান ব্যক্তিগত ভাবে খেলোয়াড়দের সমালোচনা করতেন।
সেই সমালোচনার তীব্রতা এতটাই যে ক্রিকেটাররা ভাল ভাবে নেননি। তাঁরা পাঠানের বিরুদ্ধে নালিশ করেন। শোনা গিয়েছে, এক ক্রিকেটারকে পাঠান এতটাই সমালোচনা করেন যে সেই ক্রিকেটার নাকি পাঠানের ফোন নম্বর ব্লক করে দেন।
বছর দুয়েক ধরেই পাঠান ধারাভাষ্য দিচ্ছেন। আর ধারাভাষ্য দেওয়ার সময়ে তিনি খেলোয়াড়দের সমালোচনা করে থাকেন। এমন একটা অভিযোগ করছিলেন সবাই।
এই নিয়েই জমছিল ক্ষোভ। এবার তারই বহিঃপ্রকাশ হিসেবে ধারাভাষ্যকারদের টিম থেকে সরিয়ে দেওয়া হয় পাঠানকে।
সেই পাঠান নিজের ইুটিউব চ্যানেলে চার-চারটি দলকে বেছে নিলেন। এই চারটি দল আইপিএলের প্লে অফে পৌঁছতে পারে বলে মনে করেন পাঠান। কিন্তু সেই চার দলের মধ্যে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদকে রাখলেন না পাঠান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি