শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Salman Khan Breaks Silence on Death Threats from Bishnoi Gang

বিনোদন | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন! খুনের হুমকির মাঝে কতদিন বাঁচবেন তাই নিয়ে প্রথমবার মুখ খুললেন ‘টাইগার’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ২৩ : ৩৩Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বাবা সিদ্দিকিকে খুনের পর ত্রস্ত বলিউড। সলমন-শাহরুখ ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় সলমন খান। বার বার 'টাইগার'কে খুনের হুমকি দেওয়া হয়েছে তাদের তরফে।সলমনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক বছরের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিশোধ স্বরূপই বিষ্ণোই  দল তাঁকে একাধিক বার প্রাণে মারার হুমকি দিয়েছে। 

 

পুলিশ সূত্রে খবর, এইমুহূর্তে ‘হিন্দু ডন’ হিসাবে নিজের পরিচিতি তৈরি করতে চাইছে লরেন্স বিষ্ণোই। দেশজুড়ে এই গ্যাংয়ের প্রায় ৭০০ সদস্য ছড়িয়ে রয়েছে। কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই এখন জেল খাটছেন। কিন্তু তাঁর গ্যাং সক্রিয়। এদিকে, লাগাতার খুনের হুমকির জন্য সলমন খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। প্রায় সবসময়ই দু’ডজন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচে থাকেন তিনি। হুমকির বিষয়ে এতদিন পর্যন্ত মুখ খুলতে দেখা না গেলেও এবার খুললেন সলমন।

সদ্য ‘সিকান্দর’ ছবির এক প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সলমন। সেখানেই এই প্রসঙ্গে ‘টাইগার’ তাঁর পরিচিত ছন্দে বলে ওঠেন, “ভগবান, আল্লাহ—সবকিছু তাঁর ইচ্ছায় চলে। যতদিন আমার আয়ু লেখা আছে, ততদিনই বাঁচব। সবসময় দেহরক্ষীদের সঙ্গে নিয়ে চলতে হয়, সেটাই মাঝেমধ্যে সমস্যা হয়ে দাঁড়ায়।”

সলমনের কথায় স্পষ্ট, তিনি ভাগ্যে বিশ্বাসী, কিন্তু নিরাপত্তার কড়াকড়ি তাঁর জীবনে বাধার সৃষ্টি করছে। তবে তাঁর কোটি কোটি ভক্ত, পরিবার ও বন্ধুরা তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রতিনিয়ত প্রার্থনা করে চলেছেন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া