বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৭ মার্চ ২০২৫ ২২ : ০০Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: ‘বাহুবলী’ খ্যাত প্রভাস তাঁর অভিনয়, ছবির জন্য যেমন আলোচনায় থাকেন, তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও বারবার চর্চার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ৪৫ বছর বয়সী এই তারকা এখনও অবিবাহিত, আর এ কারণেই তাঁর প্রেম ও বিয়ের গুঞ্জন ঘিরে ভক্তদের কৌতূহল তুঙ্গে। অনুষ্কা শেঠির সঙ্গে প্রভাসের প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই চলছে ইন্ডাস্ট্রির অন্দর ও বাইরে। যদিও দু’জনেই একাধিকবার প্রকাশ্যে এই গুঞ্জন ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, কিন্তু গুজব থামেনি।
সম্প্রতি, প্রভাসের বিয়ে সম্পর্কিত একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের আনাচেকানাচে। কী সেই খবর? না, প্রভাস বিয়ে করছেন, কিন্তু কনের আসনে বসবেন না অনুষ্কা! ফিসফাস চলছিল, প্রভাসের পরিবার তাঁর বিয়ে ঠিক করে ফেলেছে! কনে হলেন হায়দরাবাদের এক ব্যবসায়ীর কন্যা। আরও শোনা যাচ্ছিল, প্রভাসের প্রয়াত কাকা অর্থাৎ অভিনেতা-রাজনীতিবিদ কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি এই বিয়ের যাবতীয় প্রস্তুতি দেখভাল করছেন! তবে সত্যিই কি তাই?
এই নিয়ে যখন জল্পনা-আলোচনা তুঙ্গে, ঠিক তখনই প্রভাসের টিমের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, “এটা পুরোপুরি ভুয়া খবর। দয়া করে এসব গুজবে কান দেবেন না।” পাশাপাশি, মুম্বইয়ে থাকা প্রভাসের মুখপাত্রও ‘বাহুবলী’ নায়কের এই বিয়ের খবর যে স্রেফ গুঞ্জন, তা জোর গলায় জানিয়েছেন। এই প্রথম নয়। এর আগেও প্রেমের গুঞ্জনে ছিলেন প্রভাস!‘আদিপুরুষ’ ছবির শুটিং চলাকালীন, কৃতি স্যাননের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সেই সময় প্রভাস নিজেই স্পষ্ট করে দেন, তিনি কারও সঙ্গে সম্পর্কে নেই।
তবে তাঁর বিয়ে যতই জল্পনা হোক, প্রভাস কিন্তু পুরোপুরি তাঁর আসন্ন সব ছবির কাজ নিয়েই ব্যস্ত। তিনি বর্তমানে ‘দ্য রাজা সাব’ ও ‘ফৌজি’ নিয়ে ব্যস্ত। পাশাপাশি, সন্দীপ রেড্ডি পরিচালিত ‘স্পিরিট’-এর শুটিংও খুব শিগগির শুরু হতে চলেছে, যা উগাদি উৎসবের দিন লঞ্চ করা হবে। বিয়ে নয়, আপাতত কেরিয়ারই প্রভাসের ফোকাস!
তাহলে প্রভাসের বিয়ে কবে? সত্যি কি তিনি শিগগিরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন? নাকি এসব নিছক গুজব? উত্তর একটাই—এই মুহূর্তে বিয়ের কোনও পরিকল্পনা নেই ‘বাহুবলী’র!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি