শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৭ মার্চ ২০২৫ ২১ : ৪১Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: একদিন আগেই জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজের প্রস্তুতিস্বরূপ ভারতীয় এ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। এই খবরের কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই পট পরিবর্তন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ড সফর থেকে নিজেই সরে যাবেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে একটানা খারাপ ফর্মের জন্য নাকি এমন করার কথা ভাবছেন ভারত অধিনায়ক। রিপোর্টে বলা হয়েছে, বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, রোহিত নাকি এই সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন। তবে ইংল্যান্ড সফরে যাবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় তিন টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ছিলেন না। খারাপ ফর্মের জন্য সিডনিতে শেষ টেস্টেও খেলেননি রোহিত। অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরা। সেই কারণেই নাকি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
ভারত অধিনায়ক যাই ভেবে থাকুন না কেন, বিসিসিআই ইংল্যান্ড সফরে রোহিতকেই অধিনায়ক হিসেবে পাঠাতে চাইছে। সেই কারণেই আইপিএলের পর ভারতীয় এ দলের হয়ে লায়ন্সের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে দুটো চার দিনের ম্যাচ খেলতে দেখা যাবে রোহিত এবং বিরাটকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি সারার জন্যই এই দুটো ম্যাচের আয়োজন করা হয়েছে। ৪৫ দিনের সফরে ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জেতার চেষ্টা করবে ভারতীয় দল। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, '৩০ মে থেকে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচ এক সপ্তাহ পরে ৬ জুন নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে হবে।' আইপিএলের নক আউট পর্বের আগে দল ঘোষণা করা হবে। তবে রোহিত যদি তার আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে নতুন করে ভাবতে হবে বিসিসিআইকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি